• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুণালকে ‘টেন পাশ ছুঁচো’ বললেন কাকলি ; সোশ্যাল মিডিয়ায় জমে গেছে মমতাপন্থী ও বিদ্রোহী তৃণমূলের লড়াই : “চটি” আর “বালিশ” প্রতীক নিয়ে কটাক্ষের বন্যা 

Eidin by Eidin
September 18, 2026
in কলকাতা, রাজ্যের খবর
কুণালকে ‘টেন পাশ ছুঁচো’ বললেন কাকলি ; সোশ্যাল মিডিয়ায় জমে গেছে মমতাপন্থী ও বিদ্রোহী তৃণমূলের লড়াই : “চটি” আর “বালিশ” প্রতীক নিয়ে কটাক্ষের বন্যা 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ সেপ্টেম্বর : ‘কালীঘাট তৃণমূল’ ও ‘নতুন তৃণমূল’-এর দড়ি টানাটানির কারনে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ এবং ‘জোড়াফুল’ প্রতীক চিহ্ন ফ্রিজ করে করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে নিজের হাতেই গড়া দলের প্রতীক ছাড়াই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনে লড়াই করতে হবে মমতা ব্যানার্জিকে । এদিকে ডামাডোলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় জমে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন ‘কালীঘাট তৃণমূল’ ও ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বাধীন ‘নতুন তৃণমূল’-এর লড়াই । ‘কালীঘাট তৃণমূল’ এর কুণাল ঘোষ প্রায় প্রতিদিনই ঋতব্রতকে নিশানা করে যাচ্ছেন। পালটা আক্রমণের মুখে পড়তে হচ্ছে কুণালকেও । 

আজ শুক্রবার ‘নতুন তৃণমূল’ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে কুণালের একটি পুরনো ছবি পোস্ট করে তাকে ‘টেন পাশ ছুঁচো’ বলে কটাক্ষ করেছেন  । পোস্টে তিনি লিখেছেন,’যে সরকার রাজ্যবাসীর সাথে তঞ্চকতা  করে, লুটপাট চালিয়ে মানুষকে বিপদে ফেলে। SC,ST,OBC, সংখ্যালঘু উন্নয়ন তছনছ করে, তাদের উন্নয়নের টাকা, রাস্তা, লাইট, জল, চাকরির টাকা লুট করলো তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখিয়েছি বলে টেন পাশ ছুঁচোকে লাগিয়েছে গালাগাল দিতে এটা মানা যায়না।’ 

পালটা সারদার টাকা নেওয়ার মুহুর্তে কাকলির ভিডিও পোস্ট করেছেন কুণাল । তিনি লিখেছেন, ‘আমি তো ক্যামেরার সামনে নিই।’ এদিকে কাকলিও পাল্টা একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি মমতা ব্যানার্জির আমলে কুণাল ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের মুহুর্তের । প্রিজন ভ্যানে তোলার সময় কুণালকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ‘যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন ।’ 

এদিকে বিবদমান দুই তৃণমূল গোষ্ঠীর নাম ও প্রতীক কি হবে তানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা । গতকাল কমিশন জানিয়েছে, দু’টি গোষ্ঠীকেই আপাতত আলাদা নাম দেওয়া হবে। নিজেদের পছন্দ অনুযায়ী নাম বেছে নিতে হবে তাদের। দলের আসল নামের কাছাকাছি, তার সঙ্গে সংযোগ রেখে নাম বেছে নেওয়া যাবে । পাশাপাশি, দু’টি গোষ্ঠীকেই আলাদা প্রতীকচিহ্ন দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। 

এমতাবস্থায়, কুণাল বিদ্রোহী গোষ্ঠীকে কটাক্ষ করে বলেছেন,’আমাদের তো মমতাদি আছে, ওরা বরং EC থেকে 116 নম্বর  বালিশ চিহ্ন নিক। চাটন পার্টি তো!’ তবে ঋতব্রতকে কটাক্ষ করে তিনি ‘বালিশ’ শব্দ ব্যবহার করলেও জবাবটা দিয়েছেন সাধারণ মানুষ । কুণালকে কটাক্ষ করে একজন চটি ও বালিশের ছবি দিয়ে তার পোস্টের মন্তব্য বিভাগে লিখেছেন, ‘বর্তমানে আপনাদের জন্য উপযুক্ত এই দুইটি প্রতীক ভাগাভাগি করে নিয়ে নিন।’ আর একজন লিখেছেন, ‘আর ৪০ নং-এ চটিটা কালীঘাটের….জমে যাবে….।’।

Previous Post

প্রেমিকার জন্য ধর্ম পরিবর্তন, বিয়ের পর মুসলিম বউ পরকীয়ায় জড়িয়ে পালালো ইমামের সাথে, অর্ধন্মাদ নব্য মুসলিম প্রদীপ মহন্ত 

Next Post

ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার গুসকরার প্রাথমিক স্কুল শিক্ষক জাকির হোসেন  

Next Post
ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার গুসকরার প্রাথমিক স্কুল শিক্ষক জাকির হোসেন  

ভোটার তালিকায় সংশোধনের কাজে এসে বধূর শ্লীলতাহানি, গ্রেপ্তার গুসকরার প্রাথমিক স্কুল শিক্ষক জাকির হোসেন  

No Result
View All Result

Recent Posts

  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • মাঠে ফুটবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ বছর বয়সী তরুণ খেলোয়াড়ের মৃত্যু 
  • “তোদের মা মরে গেছে, নতুন মা নিয়ে আসব” : ২৮ বছরের স্ত্রীকে গলা কেটে হত্যার পর ২ শিশু সন্তানকে বলেছিল ৫৫ বছরের ঘাতক স্বামী ; সরকারি চাকরি দেখে অল্পবয়সে মেয়ের বিয়ে দেওয়ায় মৃতার বাবা-মাকে কাঠগড়ায় তুলছেন অনেকে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.