এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ সেপ্টেম্বর : বাংলাদেশের দিনাজপুর থেকে একটা মর্মান্তিক ঘটনা সামনে এসেছে । প্রেমের টানে নিজের ধর্ম পরিবর্তন করেছিল এল হিন্দু যুবক । কিন্তু কিছুদিন সংসার করতে করতেই মুসলিম স্ত্রী স্থানীয় একটি মসজিদের ইমামের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । সম্প্রতি স্বামীকে ছেড়ে ইমামের হাত ধরে পালিয়ে গেছেন । এদিকে ধর্ম পরিবর্তনের কারণে আগেই পরিবার থেকে বিচ্ছন্ন হতে হয়েছিল প্রদীপ কুমার মহন্ত নামে ওই যুবককে । স্ত্রীর বিশ্বাসঘাতকতায় এখন অর্ধন্মাদের মত হয়ে গেছেন তিনি।
প্রদীপ মহন্ত বাংলাদেশের রংপুর জেলার রংপুর নোটারী পাবলিক কার্যালয়ে আইন মোতাবেক ধর্মান্তরিত হয়েছিলেন । ২০২৫ সালের ৯ জুলাই তার ধর্মান্তরিত হওয়ার ‘,নব্য মুসলিম এফিডেভিট” এর ১০০ টাকার স্টাম্প পেপারটি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে । স্বপন কুমার মহন্তের ছেলে প্রদীপ ধর্মান্তরিত হওয়ার পর নামকরণ করা হয় মহম্মদ বেলাল হোসেন। মুসলিম প্রেমিকাকে বিয়ে করে পঞ্চগড়ে বসবাস করছিলেন । পঞ্চগড় সুগার মিলে শ্রমিকের কাজ করতেন বেলাল । কিন্তু তার স্ত্রী পঞ্চগড় সুগার মিল মসজিদের ইমাম পঞ্চগড় সুগার মিল মসজিদের ইমামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন বেলাল হোসেনের স্ত্রী । স্বামী রাতে কাজে গেলে গভীর রাতে মসজিদের ইমামের ঘরে গিয়ে উদ্যাম যৌনতায় মেতে উঠতেন মহিলা । কিন্তু বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পেয়ে যায়। তারা হাতেনাতে ধরার জন্য তক্কেতক্কে ছিল । এরপর গত ১৬ সেপ্টেম্বর মহিলা ইমামের ঘরে গেলে স্থানীয় বাসিন্দারা তাদের অপ্রীতিকর অবস্থায় ধরে ফেলে । পরে দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । ঘটনার পর থেকে কার্যত উন্মাদের মত আচরণ শুরু করেছে নব্য মুসলিম মহম্মদ বেলাল হোসেন।।

