• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 

Eidin by Eidin
May 18, 2026
in বিনোদন
কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,১৮ মে : বাংলাদেশের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় নতুন তথ্যে কুমিল্লায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । ডাক্তারি পরীক্ষায় ওই তরুনীকে চারজন মিলে গনধর্ষণের প্রমান পেয়েছে । ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে তিন পুরুষের শুক্রাণুর পাওয়ার তথ্য জানা গেলেও নতুন করে আরো একজনের রক্ত পাওয়ার তথ্য সামনে এসেছে। এ নিয়ে মোট ৪ জনের নমুনা পাওয়া গিয়েছে। রবিবার (১৭ মে) রাত ১০টায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই রাজধানীর কল্যাণপুরের পরিদর্শক মহম্মদ তরিকুল ইসলাম বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েক মাস আগে সিআইডিতে আমি একটি চিঠি দিয়ে তনুর পোশাকে পাওয়া নমুনার বিষয়ে জানতে চেয়েছিলাম। প্রায় এক মাস আগে আমাকে জানানো হয়েছে, তিনজন পুরুষের শুক্রাণু ছাড়াও আরেকজনের রক্তের অস্তিত্ব পাওয়া গেছে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায়।২০১৭ সালে তিনজনের তথ্য সামনে এলেও এখন নতুন করে আরো একজনের তথ্য হাতে এসেছে। আমরা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। সন্দেহভাজনদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাড়িতে টিউশন পড়াতে  গিয়ে আর ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে একটি জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। পরের দিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

শুরুতে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডির কাছে হস্তান্তর করা হয়। কোনো সংস্থা দৃশ্যমান অগ্রগতি করতে না পারায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইয়ের ঢাকা সদর দপ্তরে হস্তান্তর করে সিআইডি। গত প্রায় চার বছর মামলাটি তদন্ত করেছেন পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মো. মজিবুর রহমান। সবশেষ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পরিদর্শক তরিকুল ইসলাম।।

Previous Post

বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুন 

Next Post

বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 

Next Post
বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 

বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 

No Result
View All Result

Recent Posts

  • বিশ্বের ১০ কুখ্যাত বিশ্বাসঘাতক : যাদের কলঙ্কিত  ইতিহাস আজও মানুষ ঘৃণার সঙ্গে স্মরণ করে 
  • কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 
  • বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুন 
  • ভারতেই তৈরি হবে রাশিয়ার সবচেয়ে মারাত্মক এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম, সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে সায় রাশিয়ার 
  • লখনউয়ে “লাভ জিহাদি” আমির  “রাজু” সেজে এক হিন্দু তরুণীকে ফাঁদে ফেলে, ধর্ষণের ভিডিও রেকর্ড করে এবং তারপর তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার জন্য ব্ল্যাকমেল করে,মামলা দায়ের  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.