• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুন 

Eidin by Eidin
May 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুন 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১৮ মে : বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুনের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে । এই ঘটনায় ঘাতক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে,ধৃতের নাম আশিক গাজি । তার বাড়ি শংকরপুর গ্রামের বড় দুর্গা এলাকায় । আটক করা হয়েছে মৃত আলাউদ্দিন গাজীর স্ত্রী নাজিরা বিবি ও শ্বশুর ইশাহক গাজিকে । 

জানা গেছে,আলাউদ্দিন ও নাজিরা বিবি জামাকাপড়ের ব্যবসা করতেন । গত পরশু ব্যবসার কাজে বেরোন ওই দম্পতি । কিন্তু রাতে স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে । পরে শংকরপুর গ্রামের বড় দুর্গা মাঠে আলাউদ্দিন গাজীর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায় । এই ঘটনায় মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ । পুলিশ প্রথমেই মৃতের খুড়তুতো ভাই আশিক গাজিকে আটক করে । জিজ্ঞাসাবাদে সে তার দাদাকে খুনের কথা কবুল করলে পুলিশ তাকে গ্রেফতার করে । 

পুলিশ জানতে পেরেছে,দীর্ঘদিন ধরেই আলাউদ্দিন গাজীর স্ত্রী নাজিরা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খুড়তুতো ভাই আশিক গাজির । এনিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল । পুলিশ সূত্রে খবর, আলাউদ্দিন প্রায় দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত । সেই সুযোগে বৌদি নাজিরা বিবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলে আশিক । কিন্তু এই অবৈধ সম্পর্কের কথা জানাজানি হলে আলাউদ্দিনকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে  দেওয়ার পরিকল্পনা করে স্ত্রী ও খুড়তুতো ভাই । 

পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন আলাউদ্দিন নিজেই দেখা করার জন্য ভাই আশিককে ফোন করে মাঠে ডেকে আনে । তার আগেই একটা ধারালো ছুরি যোগাড় করে রেখেছিল আশিক । সেটি সে মাঠের মধ্যে কোথাও লুকিয়ে রাখে । আলাউদ্দিনের নেশার সামগ্রী তৈরি করার সময় শৌচকর্মের নাম করে সেই ছুড়ি নিয়ে আসে আশিক । তারপর চুপিচুপি ফিরে আসে এবং পিছন দিক থেকে এসে দাদার শ্বাসনালী কেটে দেয় ।  মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গলাতে ছুরিটা চেপে ধরে রাখে সে । ছুরিতে আশিকের নিজের হাতও কেটে যায় । 

পরিবারের অভিযোগ,এই নৃশংস হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল আলাউদ্দিন গাজীর স্ত্রী, শ্বশুর ও শ্যালকরা । পুলিশ নাজিরা বিবি ও তার বাবা ইশাহক গাজিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।। 

Previous Post

ভারতেই তৈরি হবে রাশিয়ার সবচেয়ে মারাত্মক এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম, সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে সায় রাশিয়ার 

Next Post

কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 

Next Post
কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 

কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 

No Result
View All Result

Recent Posts

  • কুমিল্লার নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে গনধর্ষণ করে খুনের প্রমান পেলো পুলিশ 
  • বউদির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দাদাকে গলা কেটে খুন 
  • ভারতেই তৈরি হবে রাশিয়ার সবচেয়ে মারাত্মক এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম, সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে সায় রাশিয়ার 
  • লখনউয়ে “লাভ জিহাদি” আমির  “রাজু” সেজে এক হিন্দু তরুণীকে ফাঁদে ফেলে, ধর্ষণের ভিডিও রেকর্ড করে এবং তারপর তাকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার জন্য ব্ল্যাকমেল করে,মামলা দায়ের  
  • আরসিবি-র কাছে হারের পর পিবিকেএস-এর ফিল্ডার ও বোলারদের নিয়ে শ্রেয়াস আইয়ারের ক্ষুব্ধ মন্তব্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.