• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বিজেপির বিরুদ্ধে অভিজিৎ দীপকে এবং ধ্রুব রাঠিদের বিক্ষোভকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বললেন : “আশা করি, এই প্রতিবাদের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবার উন্নত হবে” 

Eidin by Eidin
October 8, 2026
in বিনোদন
বিজেপির বিরুদ্ধে অভিজিৎ দীপকে এবং ধ্রুব রাঠিদের বিক্ষোভকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বললেন : “আশা করি, এই প্রতিবাদের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবার উন্নত হবে” 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবিতে আগামী ১০ই অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ । তাদের সমর্থন করছে কংগ্রেস, বামপন্থী, তৃণমূল কংগ্রেস,সমাজবাদী পার্টি প্রভৃতি রাজনৈতিক দলগুলি । আর আম আদমি পার্টির যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যদের পিছন থেকে ইন্ধন জোগাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, যোগেন্দ্র যাদবরা । এছাড়া দক্ষিণের বিতর্কিত অভিনেতা প্রকাশ রাজ, বলিউডের নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমিরাও ককরোচদের প্রকাশ্যে সমর্থনে নেমে পড়েছে । শুধু তাইই নয়, জার্মানির বিতর্কিত ইউটিউবার ধ্রুব রাঠি পর্যন্ত বেঙ্গালুরু চলে এসেছে সমর্থন জানাতে । 

এছাড়া, পাকিস্তান থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে অভিজিৎ দীপকেদের ‘ককরোচ জনতা পার্টি’ । পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান আগামী ১০ই অক্টোবরের প্রতিবাদকে সমর্থন করেছেন। তিনি আজ বুধবার কিছুক্ষণ আগে একটি ইনস্টা স্টোরি পোস্ট করে বলেছেন: “এইমাত্র শুনলাম অভিজিৎ দীপকে এবং ধ্রুব রাঠি ১০ই অক্টোবর বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছেন। এই প্রতিবাদকে আমার পূর্ণ সমর্থন।  আমি আসতে পারছি না কারণ বিজেপি পাকিস্তানি অভিনেতাদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আশা করি, এই প্রতিবাদের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবার উন্নত হবে।”

এদিকে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের এই মন্তব্যের পর অভিজিৎ দীপকেদের উদ্দেশ্য নিয়ে ফের প্রশ্ন উঠছে । প্রশ্ন উঠছে যে,’ককরোচ জনতা পার্টি’ কি রাজধানী শহরে নৈরাজ্যের সৃষ্টি করে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে ? যদিও ইতিমধ্যেই গোটা যন্তর মন্তর নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে । মোতায়েন রাখা হচ্ছে ৩০ হাজার কেন্দ্রীয় বাহিনী । এছাড়া বিভিন্ন রাজ্যের হিন্দুত্ববাদী সংগঠনগুলির একটা বিশাল দল দিল্লি অভিমুখে রওনা হয়েছে বলে খবর পাওয়া গেছে । এখন দেখার বিষয় বিজেপি বিরোধীদের মোদী সরকারকে সরানোর দ্বিতীয় দফার ষড়যন্ত্র কোন দিকে মোড় নেয় ।। 

Previous Post

যাত্রীবাহী বাসে নাতনির বয়সী এক মেয়েকে অশ্লীলভাবে স্পর্শ করার অভিযোগ তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ; ভিডিও ভাইরাল 

Next Post

আউশগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ ; নাম জড়াল ৩ বিজেপি কর্মীর 

Next Post
আউশগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ ; নাম জড়াল ৩ বিজেপি কর্মীর 

আউশগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ ; নাম জড়াল ৩ বিজেপি কর্মীর 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.