• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 

Eidin by Eidin
May 1, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০১ মে : এতদিন রাজ্য পুলিশকে “চটি চাটা” বলে আখ্যা দিত বিজেপি। এবারে খোদ বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশকে “বিজেপির দালাল” আখ্যা দিল । আজ শুক্রবার এমনই উলট পুরাণ দেখলো পূর্ব মেদিনীপুর জেলার এগরাবাসী । বিজেপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়কে বরখাস্তের দাবি তুলেছেন তৃণমূল প্রার্থী পিযুষকান্তি পন্ডা৷ 

এবারে এগরার ঝাটুয়াল হাইস্কুলে স্ট্রং রুমে খোলা হয়েছে । জানা গেছে,স্ট্রং রুমের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আবেদন জানিয়েছিলেন পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি । সেই আবেদনের ভিত্তিতে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে স্ট্রং রুমে গিয়েছিলেন এগরার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়৷ আর এতে চরম ক্ষিপ্ত হয় রাজ্যের বিদায়ী শাসকদল তৃণমূল কংগ্রেস৷ 

তৃণমূল প্রার্থী পিযুষকান্তি পন্ডা ও তার সমর্থকরা স্ট্রংরুমের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন এগরা মহকুমা শাসক মহজিত যাদব । তিনি অনেক বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন । শেষ পর্যন্ত সাহায্য নেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে তৃণমূলের লোকজনদের ছত্রভঙ্গ করে দেয় ।

তৃণমূলের প্রার্থীর অভিযোগ, এগরার আইসি সুশান্ত চট্টোপাধ্যায় সম্পূর্ণ বেআইনিভাবে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে স্ট্রংরুমে ঢুকেছিলেন । তার অভিযোগ যে বিশেষ এক প্রার্থীর প্রতি অনুকূল্য দেখিয়েছেন এগরা থানার আইসি । যে কারণে নির্বাচনের স্বচ্ছতা কে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি এগরা থানার আইসিকে ‘বিজেপির হয়ে দালালি করার’ অভিযোগ তুলে তাকে বরখাস্তের দাবি জানান । 

যদিও পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি বলেছেন,’আমি অনুমতি নিয়েই দূর থেকে স্ট্রং রুমের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এসেছি । স্ট্রং রুমে কেউ ঢুকলে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া আছে । আমি ঢুকলে আমাকেও গুলি করত । তৃণমূল অকারণ আজেবাজে মন্তব্য করছে ।’ 

আগামী ৪ মে ভোটগননা হবে । আজকের এই ঘটনার পর এগরায় স্ট্রংরুম চত্বরে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷। 

Tags: Egra Strong RoomPurbo MedinipurWestBengal Election 2026
Previous Post

চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতার  ভাঙচুর 

Next Post

ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন

Next Post
ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন

ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন

No Result
View All Result

Recent Posts

  • ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন
  • উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 
  • চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতার  ভাঙচুর 
  • নিউ ইয়র্কের মসজিদে ১০ বছরের দুই শিশুকে যৌননিগ্রহ করে গ্রেপ্তার বাংলাদেশি ইমাম ৬৫ বছরের তাজুল ইসলাম
  • ভবানী অষ্টকম্ : জীবনের প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.