• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন

Eidin by Eidin
May 1, 2026
in কলকাতা, রাজ্যের খবর
ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ মে : ইভিএম বিকৃতি এবং অন্যান্য অশান্তির কারনে ফলতার ৩২টি বুথসহ ২৪ পরগনার ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন ।  গত ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ থেকে চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে আসে। ওই বুথগুলির কোনটির ইলেকট্রনিক ভোটিং মেশিনের (EVM) ওপর সেলোটেপ বা ব্ল্যাকটেপ লাগানো, কোনো বুথের ইভিএম-এ আতর মাখানো,কোনো বুথে মোবাইল নিয়ে ঢুকে রিলস ভিডিও বানানোর অভিযোগ ওঠে ।  

বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার ।  বৃহস্পতিবারই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল এবং বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করেন।নির্দেশ পাওয়া মাত্রই ডায়মন্ড হারবার, ফলতা এবং মগরাহাটের সন্দেহভাজন বুথগুলিতে কড়া স্ক্রুটিনি শুরু করেন সুব্রত গুপ্ত। স্ক্রুটিনি শেষে ৩২ থেকে ৩৬টি বুথে পুনর্নির্বাচনের একটি প্রস্তাবনা তৈরি করা হয় এবং শুক্রবার সকালেই সেই রিপোর্ট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় । এরপরই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
কমিশন সূত্রে খবর, ফলতায় পুননির্বাচন (রিপোল) সংক্রান্ত স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। তা ছাড়া বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগিয়ে অন্য দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে। প্রিসাইডিং অফিসার দুপুর ১টায় জানান, টেপ তুলে দেওয়া হয়েছে। কিন্তু তত ক্ষণে ওই বুথগুলিতে প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।

এই বুথগুলিতেই নজর রেখেছিল কমিশন। কমিশন সূত্রে খবর, টেপ লাগানোর কারণে দুপুর ১টা পর্যন্ত ভোটারদের কাছে একটি মাত্র দল ছাড়া অন্যত্র ভোট দেওয়ার আর কোনও উপায় ছিল না। তাই এই বুথগুলিতে পুনর্নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। নির্দেশিকা জারি করে আগামী কাল শনিবার (২ মে) ফলতার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, মগরাহাটের ১৩টি এবং বজবজের ৩টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে পুনর্নির্বাচনের (Repoll) ঘোষণা করেছে। বুথগুলি হল : 

১৪২ মগরাহাট পশ্চিম : 

৪৬-উত্তর ইয়ারপুর এফ.পি. স্কুল, রুম নং ২
১২৬-নাজরা এফ.পি. স্কুল, রুম নং ১
১২৭-নাজরা এফ.পি. স্কুল, রুম নং ২
১২৮-দেউলা এফ.পি. স্কুল, রুম নং ১
১৪২ ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা, রুম নং ২
২১৪-একতারা মালয় এফ.পি.  স্কুল, রুম নং- ১ 
২১৫-একতারা মালায়া এফ.পি.  স্কুল, রুম নং ২ 
২১৬ -একতারা মালায়া ধোরা এফ.পি.  স্কুল।  রুম নং- ১ 
বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২ এবং ৩) 

১৪৩-ডায়মন্ড হারবার

১১৭- বাগদা জুনিয়র হাই স্কুল
১৭৯-চন্দা এফ.পি. স্কুল, রুম নং ২
১৯৪-হরিদেবপুর এফ.পি.  স্কুল
২৪৩-রায়নগর এফ.পি. স্কুল (কক্ষ নং ২)

শনিবার সকাল ৭:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত ভোটগ্রহণ হবে । পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে, ভোটকেন্দ্রে ঢাক ইত্যাদি বাজিয়ে ব্যাপক প্রচার করতে হবে এবং উক্ত তারিখে অনুষ্ঠিতব্য নতুন ভোটের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিখিতভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার/পর্যবেক্ষককে অবিলম্বে অবহিত করা এবং কমিশনকে জানিয়ে তদনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে ।।

Tags: RepollWestBengal Election 2026
Previous Post

উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 

Next Post

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন 

Next Post
পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন 

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন 

No Result
View All Result

Recent Posts

  • পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য জয়ে আতঙ্কিত বাংলাদেশের এনসিপি সাংসদ আখতার হোসেন 
  • ফলতার ৩২টি সহ মোট ৭৭টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন
  • উলট পুরাণ ! এবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের 
  • চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসার গাফেলতির অভিযোগ তুলে ক্ষিপ্ত জনতার  ভাঙচুর 
  • নিউ ইয়র্কের মসজিদে ১০ বছরের দুই শিশুকে যৌননিগ্রহ করে গ্রেপ্তার বাংলাদেশি ইমাম ৬৫ বছরের তাজুল ইসলাম
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.