এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ মে : বকরিদে মুম্বাইয়ের বিভিন্ন সোসাইটিতে ছাগল কোরবানির বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। বুধবার (২৭ মে) গোরেগাঁওয়ের স্যাটেলাইট গার্ডেনস সোসাইটিতে কোরবানির প্রস্তুতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে দিনদোশি পুলিশ অবিলম্বে হস্তক্ষেপ করে। পুলিশ সোসাইটির চত্বরে কোরবানির অনুমতি সম্পূর্ণভাবে বাতিল করেছে। তারা বৃহস্পতিবার সকালের (২৮ মে) মধ্যে সেখানে রাখা ছাগলগুলো সরিয়ে ফেলার কঠোর নির্দেশও জারি করেছে। বিএমসি দিনদোশির আজাদ নগর ডি-৩ বিল্ডিংকে আগে দেওয়া অনুমতিও বাতিল করা হয়েছিল ।
বিএমসি যুক্তি দেখিয়েছে যে আবাসনের এক কিলোমিটারের মধ্যে ইতিমধ্যেই একটি খাসির মাংসের দোকান রয়েছে। এদিকে, ঘাটকোপার পশ্চিমের সাগর পার্ক সোসাইটিতেও বাসিন্দারা কোরবানির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খবর পেয়ে বিজেপি নেতা কিরিট সোমাইয়া ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে প্রশাসন এই পদক্ষেপগুলো নিচ্ছে।।
