এইদিন স্পোর্টস নিউজ,২৭ মে : খারাপ পারফরম্যান্সের কারণে আইপিএল ২০২৬ টুর্নামেন্ট থেকে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) দলের ছিটকে যাওয়ার পর, দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে সবাইকে অবাক করে দিয়েছেন।যেটিতে প্রায় ৪০ মিলিয়ন ফলোয়ার ছিল ।
দলীয় ও ব্যক্তিগত উভয় পারফরম্যান্সেই ব্যর্থ হওয়ায় হার্দিক পান্ডিয়া তীব্র সমালোচনার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করা হচ্ছিল।হার্দিক পান্ডিয়া এবার হঠাৎ করেই ইনস্টাগ্রাম ছেড়ে দিয়েছেন। এই ঘটনার কিছুদিন আগেই নিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করার কারণে আলোচনায় এসেছিলেন হার্দিক পান্ডিয়া ।
হার্দিক পান্ডিয়া, যিনি সম্প্রতি ইনস্টাগ্রামে “০৭:০৭” পোস্ট করেছিলেন, তিনি মুম্বাই দল থেকে তাঁর বিদায়ের ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে আরও গতি দিতে, পান্ডিয়া তার দলের শেষ লীগ ম্যাচে পরা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিটি খুলে সমর্থকদের দিকে ছুঁড়ে দিয়ে ড্রেসিংরুমে চলে যান।
ভক্তরা দীর্ঘদিন ধরেই এই বিষয়ে আলোচনা করছিলেন যে, পান্ডিয়া এতে মুম্বাই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে গেলেন।
প্রসঙ্গত, পান্ডিয়ার ডিলিট করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি ফলোয়ার ছিল। কিন্তু এখন এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং আজ (২৭শে মে, বুধবার) সন্ধ্যায় হার্দিক পান্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে “দুঃখিত, এই পেজটি উপলব্ধ নেই” এই বার্তাটি দেখা যাচ্ছে।
হার্দিক পান্ডিয়ার ইনস্টাগ্রাম ছেড়ে দেওয়া নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ দাবি করছেন যে, মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়ের পর হার্দিক পান্ডিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে, হার্দিক পান্ডিয়া এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেননি।
আইপিএল ২০২৬ টুর্নামেন্টে অত্যন্ত বাজে পারফরম্যান্স করা এমআই পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন এমআই এই মৌসুমে মোট ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয়লাভ করেছে।।
