• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আন্তঃরাজ্য খ্রিস্টান ধর্মান্তর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ : নগদ টাকা, চিকিৎসা ও লেখাপড়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলিত হিন্দুদের প্রলুব্ধ করে ধর্মান্তরিত করার চক্রের ১০ সদস্য গ্রেপ্তার আমেঠিতে 

Eidin by Eidin
November 25, 2026
in দেশ
আন্তঃরাজ্য খ্রিস্টান ধর্মান্তর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ : নগদ টাকা, চিকিৎসা ও লেখাপড়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলিত হিন্দুদের প্রলুব্ধ করে ধর্মান্তরিত করার চক্রের ১০ সদস্য গ্রেপ্তার আমেঠিতে 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,লখনউ,২৫ নভেম্বর : আন্তঃরাজ্য খ্রিস্টান ধর্মান্তর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ । নগদ টাকা, চিকিৎসা ও লেখাপড়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলিত হিন্দুদের প্রলুব্ধ করে ধর্মান্তরিত করার চক্রের ১০ সদস্যকে উত্তর প্রদেশের আমেঠি জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে । ওই চক্রটি মূলত অর্থনৈতিকভাবে দুর্বল তফসিলি জাতিভুক্ত পরিবারগুলিকে প্রলুব্ধ করত। কামরৌলি থানার অন্তর্গত সিন্ধুরওয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চলে । 

রাজ কুমার ওরফে জোয়েল এবং তার স্ত্রী সূর্যকলা ওরফে মার্থার বাড়িতে একটি জমায়েতের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, সেখানে দুই দিনব্যাপী একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য ২০-২৫ জন লোক জড়ো হয়েছে। এরপর অপরাধীদের হেফাজতে নেওয়া হয়। তাদের কাছ থেকে ধর্মান্তরকরণ সম্পর্কিত চারটি বই উদ্ধার করা হয়। ধৃতরা হলেন রাজকুমার ওরফে জোয়েল ও তার স্ত্রী সূর্যকলা ওরফে মার্থা; কানহাইয়া বিন্ড ওরফে স্যামসন; শ্রীনিবাসন ড্যানিয়েল ও তার মেয়ে দিব্যা ড্যানিয়েল; রয়্যাল রড্রিগেজ ও তার স্ত্রী রিতা রড্রিগেজ; এবং মহিপাল সিং বিন্ড ওরফে উইলিয়াম ও তার স্ত্রী এলভিনা উইলিয়ামস, এবং তাদের সঙ্গে প্রকাশ রাও। পুলিশ জানিয়েছে যে, এই দলে তিনটি দম্পতি এবং এক বাবা-মেয়ে জুটি ছিল।

অভিযোগের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে আমেঠির এসপি সরভানান টি জানান,ভিডিওগ্রাফি করে এবং পরবর্তীকালে তদন্ত চলাকালে সেখানে কয়েকজনকে ধর্মোপদেশ দিতে দেখে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১০ জন অভিযুক্তের মধ্যে পাঁচজন মহারাষ্ট্রের, দুজন উত্তরাখণ্ডের, একজন উত্তর প্রদেশের আজমগড়ের, একজন ওড়িশার এবং দুজন আমেঠির বাসিন্দা ।  তার মতে, দলটি অন্তত ছয় বছর ধরে সক্রিয় ছিল এবং অতীতে ধর্মান্তরে সহায়তা করেছিল। অপরাধীরা ধর্মীয় উপদেশ দেওয়ার জন্য দেশজুড়ে ভ্রমণ করত এবং উত্তরাখণ্ড, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশে সক্রিয় ছিল। পুলিশ জানিয়েছে যে দলটি বিশেষভাবে দলিত সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্যবস্তু করত এবং ধর্মান্তরিত করার পর তাদের নতুন নাম দিত । 

এসপি আরও জানান যে, এই দলটি ‘রিভাইভাল চার্চ’ নামক একটি সংস্থার সঙ্গে যুক্ত। সংস্থাটি মহারাষ্ট্রের মুম্বাইতে নিবন্ধিত। শ্রীনিবাসন আয়েঙ্গার, যিনি ড্যানিয়েল নামেও পরিচিত, দলটির আর্থিক বিষয়াদি পরিচালনা করতেন। তহবিলের উৎস নিশ্চিত করার জন্য তদন্তকারীরা এখন অপরাধীদের আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন। চার্চটির আর্থিক লেনদেন তদন্তের জন্য পুলিশ আয়কর বিভাগকে চিঠি লেখার পরিকল্পনা করছে।

পুলিশ জানিয়েছে, এই গোষ্ঠীর কার্যকলাপ সেইসব এলাকায় অত্যন্ত সক্রিয় ছিল যেখানে তফসিলি জাতি/উপজাতি জনসংখ্যা প্রায় ২৫-৪০%। এলাকাগুলো হলো পাঞ্জাবের গুরুদাসপুর ও লুধিয়ানা, ছত্তিশগড়ের সারিকেলা, তামিলনাড়ুর তিরুনেলভেলি এবং ওড়িশার কটক। কামরৌলি থানায় উত্তর প্রদেশ ধর্মান্তরকরণ প্রতিরোধ আইনের ৩ এবং ৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার অপরাধীদের আদালতে হাজির করা হয়েছিল।।

Tags: National NewsUttarpradesh
Previous Post

গনরোষ থেকে বাঁচতে পানায় ভর্তি পুকুরে আত্মগোপন, তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে পাড়ে তুললো ক্ষিপ্ত জনতা 

No Result
View All Result

Recent Posts

  • আন্তঃরাজ্য খ্রিস্টান ধর্মান্তর চক্রের পর্দাফাঁস করল উত্তরপ্রদেশ পুলিশ : নগদ টাকা, চিকিৎসা ও লেখাপড়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দলিত হিন্দুদের প্রলুব্ধ করে ধর্মান্তরিত করার চক্রের ১০ সদস্য গ্রেপ্তার আমেঠিতে 
  • গনরোষ থেকে বাঁচতে পানায় ভর্তি পুকুরে আত্মগোপন, তৃণমূল নেতার কোমরে দড়ি বেঁধে পাড়ে তুললো ক্ষিপ্ত জনতা 
  • অনুব্রতের স্টাইলে “চড়াম চড়াম ঢাক বাজানোর” হুমকি দিলেন কাটোয়ার বিজেপি নেতা ; অবশ্য নিশানায় পুলিশ এবং দলেরই একাংশ 
  • “শাহজাহানের থেকে খারাপ হাল হবে ভাইপোর,কখন করতে হবে এবং কি করতে হবে আমার জানা আছে” : শুভেন্দু অধিকারী 
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া ধমকের পর ফের শুরু হল ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.