এইদিন ওয়েবডেস্ক,গাজিয়াবাদ,০৩ মে : শুক্রবার সন্ধ্যায় (১ মে, ২০২৬), উত্তর প্রদেশের গাজিয়াবাদে মন্দির থেকে ফেরার পথে একটি হিন্দু পরিবার ইসলামপন্থী জনতার আক্রমণের শিকার হয়। এই হামলায় এক গর্ভবতী নারীসহ নয়জন আহত হয়েছেন। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে ১০ জনকে আটক করেছে এবং তদন্ত চলছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোতোয়ালি থানার অন্তর্গত কৈলা ভাট্টা এলাকার বাসিন্দা টিঙ্কু সিং তার পরিবারের দেবী মন্দিরে “জাত” (মানত পূরণের পর পালিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান) পালন করে বাড়ি ফিরছিল। পরিবারের সদস্যরা মাতা রানীর প্রশংসায় স্লোগান দিচ্ছিলেন। এরই মধ্যে উমর রেশন দোকানের কাছে কিছু লোকের সঙ্গে তাদের তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুতই একটি সহিংস সংঘর্ষে রূপ নেয়।
পরিবারের অভিযোগ, ফারুক সালাহউদ্দিন নামের এক ব্যক্তি তার ১৫-২০ জন সহযোগীকে নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, ইট ও পাথর ব্যবহার করে। নারীদের শ্লীলতাহানি ও তাদের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগও রয়েছে। এই আকস্মিক হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ নয়জন আহত হয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে রাত প্রায় সাড়ে ৭টায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাস্তায় হাঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শারীরিক সহিংসতা ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ চলছে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে, তবে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।।
