• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মেসি-এমবাপে-হ্যারি কেইন নাকি আর্লিং হালান্ড ?  “গোল্ডেন বুট” -এর লড়াইয়ে কোন তারকা এগিয়ে 

Eidin by Eidin
July 2, 2026
in খেলার খবর
মেসি-এমবাপে-হ্যারি কেইন নাকি আর্লিং হালান্ড ?  “গোল্ডেন বুট” -এর লড়াইয়ে কোন তারকা এগিয়ে 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

FIFA World Cup 2026 : চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ।  অন্যদিকে আর্লিং হালান্ডেরও ৫ গোল। কে জিতবে গোল্ডেন বুট, সেই অনুমান করা যাচ্ছে না।  

ফুটবলের ক্রেজি ফ্যান হিসেবে বিশ্বব্যাপী ইংলিশদের সুখ্যাতি। সেই ইংলিশরাই বাদ পড়তে বসেছিল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর কাছে হেরে। জোড়া গোল করে থ্রি লায়ন্সকে বাঁচান হ্যারি কেইন। কেইনকে ঘিরে তাই গ্যালারি জুড়ে জয়ধ্বনি।

ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বলেন, ‘অসাধারণ অনুভূতি। খুব রোমাঞ্চকর একটি ম্যাচ হলো। প্রথমার্ধে কঙ্গোর কিপার অবিশ্বাস্য কিছু সেভ করেছে। আমাদের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ছিল। গর্বিত হওয়ার মতো একটি দিন আমাদের। আমি সবাইকে বলেছি, জয়টা উপভোগ করো।’

জোড়া গোলে কেইন শুধু ইংল্যান্ডকে জেতাননি। নিজেও উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার টপ চার্টে। ৬টি করে গোল দিয়ে মেসি ও এমবাপে যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ স্কোরার। ৫ গোল দিয়ে এরপরই হ্যারি কেইনের অবস্থান। নরওয়েকে শেষ ষোলতে তোলা আর্লিং হালান্ডেরও আসরে ৫ গোল। ভিনিসিয়াস জুনিয়র ও উসমানে দেম্বেলেও আছেন রেইসে। এ দুজনের গোলসংখ্যা ৪টি।এবারের মতো গোল উৎসব এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। দ্রুততম ১০০ গোল, এমনকি দুশো গোলেরও রেকর্ড হয়ে গেছে। 

নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি। ডেম্বেলেও হ্যাটট্রিক করেছেন নরওয়ের বিপক্ষে। একাধিক ম্যাচে জোড়া গোল আছে এমবাপে ও হ্যারি কেইনের। জোড়া গোল আছে হালান্ড, ভিনিসিয়াস ও রোনালদোরও। 

একের পর এক গোলে রেকর্ডবুকের পাতা ওলট পালট হয়ে যাচ্ছে। এমবাপে, কেইন এরই মধ্যে নিজ দেশের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ স্কোরার এখন মেসি। চলতি বিশ্বকাপেই মেসির এ রেকর্ড আবার ভেঙে দেয়ার সম্ভাবনা এমবাপের।মহা তারকাদের গোল উৎসবের ভিড়ে, কে জিতবে এবারের গোল্ডেন বুট, তা এখন বিলিয়ন ডলার প্রশ্ন।। 

Tags: Fifa World Cup 2026
Previous Post

গরু জবাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় 

Next Post

তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে 

Next Post
তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে 

তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে 

No Result
View All Result

Recent Posts

  • তৃণমূলের তোলাবাজির দাপটে বন্ধ হয়ে যাওয়া বিস্কুট কারখানা ফের খুলতে চলেছে 
  • মেসি-এমবাপে-হ্যারি কেইন নাকি আর্লিং হালান্ড ?  “গোল্ডেন বুট” -এর লড়াইয়ে কোন তারকা এগিয়ে 
  • গরু জবাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় 
  • আন্তর্জাতিক গাড়ি চোরাচালান মামলায় কেরালার অভিনেতা দুলকার সালমানকে জেরা করবে কাস্টমস 
  • হিন্দু দর্শনে ষোল সংস্কার : মানুষকে উন্নত করে, দিব্য চেতনাকে সমৃদ্ধ করে এবং সমাজে সম্প্রীতি স্থাপন করে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.