• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৫৪ জন আহত ও  নিখোঁজ ১৮

Eidin by Eidin
June 22, 2026
in আন্তর্জাতিক
কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৫৪ জন আহত ও  নিখোঁজ ১৮
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ জুন : কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে তা ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে এবং বাহরাইন থেকেও এর শব্দ শোনা গেছে। কারণ অজানা। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, কাতারের প্রধান গ্যাস রপ্তানি কেন্দ্রে রবিবার রাতে মাশরুম মেঘের মতো দেখতে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলমান। কর্তৃপক্ষ অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷

রবিবার সন্ধ্যায় দোহার বেশ কয়েকটি জেলার বাসিন্দারা অস্বাভাবিক, ভূমিকম্পের মতো কম্পন অনুভব করার কথা জানিয়েছেন, যাতে ভবনগুলোর জানালা ও দরজা কেঁপে উঠেছিল।কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করেছে এবং জরুরি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলে জানিয়েছেন ।

প্রসঙ্গত,রাস লাফান শিল্প নগরী বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র। সেই কারনে এই ঘটনাটি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আবারও উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে যখন ইরান সংঘাত এবং হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে কয়েক মাস ধরে চলা বিঘ্নের পর কাতার এলএনজি উৎপাদন পুনরুদ্ধারের চেষ্টা করছিল ।।

Tags: International News
Previous Post

মানুষ গভীর ঘুমে সময় মানুষের সমস্ত বাহ্যিক ইন্দ্রিয়  মনের মধ্যে লীন হয়ে যায়, সবকিছুর উর্ধ্বে গিয়ে পরমাত্মার সাথে একাত্ম হয় : প্রশ্নোপনিষদ

Next Post

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 

Next Post
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 

অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি, সরকারি ১ লক্ষ শূণ্যপদে নিয়োগ : ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও অখিলেশ সরকারের জমানায় বেতন ও পেনশন তোলা মাওলানা শামসুল হুদা খানে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি 
  • চিকিৎসার গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত বর্ধমান 
  • গুসকরার বাগদি পাড়ায় ফেরি করতে গিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন যুবতীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় পাকড়াও নদীয়ার হকার সেলিম সেখ 
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করে কপালে চুম্বন করলেন সংযুক্ত আরব আমিরশাহির উপপ্রধানমন্ত্রী 
  • ‘৮০ বছর বয়সী যাজক চকলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করেছে, উদভ্রান্ত মা তাকে ছুরিকাঘাত করেন’; সমাজকর্মী দিয়া সানার চাঞ্চল্যকর ভিডিও
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.