• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

চরমপন্থী ইসলামি প্রবক্তা জাকির নায়েকের প্রত্যার্পণের বিষয়ে ভারতের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা

Eidin by Eidin
September 13, 2026
in দেশ
চরমপন্থী ইসলামি প্রবক্তা জাকির নায়েকের প্রত্যার্পণের বিষয়ে ভারতের সঙ্গে মালয়েশিয়ার আলোচনা
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ সেপ্টেম্বর : চরমপন্থী ইসলামি প্রবক্তা জাকির নায়েককে  ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে মালয়েশিয়ার উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন আনোয়ার ইব্রাহিম। সেখানে এক বিশেষ সাক্ষাৎকারে এনডিটিভিকে তিনি এসব তথ্য জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়টি আলোচনা হয়েছে । তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত আলোচনা করতে চায় না মালয়েশিয়া। আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের সম্পর্কের গুরুত্ব এবং আলোচনার গোপনীয়তা রক্ষার স্বার্থে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা হচ্ছে না। একই সঙ্গে ভারত ও মালয়েশিয়ার পারস্পরিক আস্থা আরও দৃঢ় করার ক্ষেত্রে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লির অবস্থান মালয়েশিয়া বুঝতে পারছে বলেও জানান আনোয়ার ইব্রাহিম। তবে তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার নিজস্ব আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মালয়েশিয়াকে একদিকে নিজেদের আইনের শাসন ও আইনি প্রক্রিয়া বজায় রাখতে হবে, অন্যদিকে ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। ফলে সব দিক পর্যালোচনা করেই তাঁর সরকার সিদ্ধান্ত নেবে।

২০১৬ সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় পালিয়ে যান ইসলামি সন্ত্রাসবাদের সমর্থক জাকির নায়েক। পরে তিনি মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি বা স্থায়ী রেসিডেন্সি লাভ করেন। এরপর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়ার কাছে আবেদন জানায়। তবে এ বিষয়ে মালয়েশিয়া প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের গুরুত্বের বাহানা করে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে টালবাহানা করে আসছে।

জাকির নায়েককে ঘিরে মালয়েশিয়াতেও বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ২০১৯ সালে দেশটির সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তিনি। পরে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করেন জাকির নায়েক।ভারতের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্কের ক্ষেত্রে জাকির নায়েকের বিষয়টি দীর্ঘদিন ধরেই একটি সংবেদনশীল ইস্যু হিসেবে রয়েছে। এবার নরেন্দ্র মোদী ও আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি সরাসরি আলোচনায় আসায় এটি নতুন করে গুরুত্ব পেয়েছে।

তবে জাকির নায়েককে শেষ পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বিষয়টি মূলত দেশটির আইনি প্রক্রিয়া, সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক বিবেচনার ওপর নির্ভর করছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ই গুরুত্ব দিয়ে পর্যালোচনা করবে মালয়েশিয়া। কিন্তু বাস্তব পরিস্থিতি হল, আরব দেশে ওই কুখ্যাত ইসলামি প্রবক্তার বিপুল জনপ্রিয়তা রয়েছে । এমনকি, কাতারে ফুটবল বিশ্বকাপের সময় জাকির কে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল । এমতবস্থায় মালয়েশিয়া যদি জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয় তাহলে বিশ্বজুড়ে ইসলামি চরমপন্থী গোষ্ঠীগুলির রোষের মুখে পড়তে হবে তাদের ।। 

Previous Post

প্রাণ বাঁচাতে ভারতে আসতে চেয়েছিল হিন্দু পরিবার, আটকে দিল বাংলাদেশের জিহাদি জনতা 

Next Post

সিদ্ধি বিনায়ক স্তোত্রম্ : টানা ২৭ দিন জপ করলে বিঘ্ন নাশ এবং সিদ্ধি লাভ হয়

Next Post
সিদ্ধি বিনায়ক স্তোত্রম্ : টানা ২৭ দিন জপ করলে বিঘ্ন নাশ এবং সিদ্ধি লাভ হয়

সিদ্ধি বিনায়ক স্তোত্রম্ : টানা ২৭ দিন জপ করলে বিঘ্ন নাশ এবং সিদ্ধি লাভ হয়

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.