এইদিন ওয়েবডেস্ক,সাতক্ষীরা(বাংলাদেশ),১৩ সেপ্টেম্বর : বাংলাদেশকে ১০০ শতাংশ ইসলামি রাষ্ট্র বানিয়ে খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে । কিন্তু ইসলামপন্থীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেদেশের হিন্দু জনগোষ্ঠী । তাই হিন্দুদের নিশ্চিহ্ন করতে চলছে সুপরিকল্পিত নরসংহার । ভীত সন্ত্রস্ত হিন্দু পরিবারগুলি প্রাণ বাঁচাতে ভারতে আসতে চাইছে । কিন্তু তারেক রহমানের নেতৃত্বে ইসলামি উগ্রপন্থী সরকার তাদের সামনে কার্যত দুটি বিকল্প খোলা রেখেছে⇨ ধর্মান্তরিত অথবা মৃত্যু । এমনই দুই বিকল্পের মাঝে পড়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে এসেছে দাঁড়িয়েছে বাংলাদেশের গোপালগঞ্জের এক হিন্দু পরিবার । ওই পরিবারের ৬ সদস্য প্রাণ বাঁচাতে ভারতে আসতে চেয়েছিল কিন্তু সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে তাদের আটকে দেয় স্থানীয় জিহাদি জনতা । শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলতা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে ।
জানা যায়,গোপালগঞ্জের কোটালীপাড়া থানার জহরের কান্দি গ্রামের মৃত অনিন্দ বৈরাগীর ছেলে সদানন্দ বৈরাগী (৫২), তার ছেলে প্রতীক (২০), সদানন্দের স্ত্রী প্রতিভা বৈরাগী (৪৫), মেয়ে দীপা বৈরাগী (২৪), একই থানার খাগবাড়ি গ্রামের মৃত বুদ্ধিমত্তার ছেলে বিশ্বজিৎ হালদার (২৭) এবং হরিদাস বাবুর ছেলে হরসিত বারই (২৪) মিলে ৬ জনের একটি দল ভারতে আসার পরিকল্পনা করেছিল। প্রায় ১০ লাখ টাকার জিনিস ও নগদ মিলে নিয়ে পরিবারটি নলতা বর্ডার দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় স্থানীয় মুসলিম জনতা তাদের ঘিরে ধরে৷ পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পরিবারটিকে শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদে আনা হয় । বর্তমানে সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যজোটের সহযোগিতায় তাদের নলতায় থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে ।।

