এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ সেপ্টেম্বর : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস (BRICS) সম্মেলন ‘বয়কট’ করেছেন । শুধু তাইই নয়, শেখ হাসিনার আমলে ভারতের সাথে স্বাক্ষরিত ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করারও হুমকি দিয়েছে বিএনপি সরকার। এদিকে এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডে আদানি গ্রুপের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বিকল হয়ে গেছে বলে খবর । ওই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় । ফলে আদানি গ্রুপের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র ব্রেক ডাউন হওয়ায় বাংলাদেশের লোডশেডিং আরও তীব্র আকার ধারণ করেছে ।
ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১,৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রটি মূলত উৎপাদিত সমস্ত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার জন্য নির্মিত একটি বিশেষ প্রকল্প । শেখ হাসিনার আমলে এই প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে । বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা (পিক ডিমান্ড) প্রায় ১৮,০০০ মেগাওয়াট। সেই হিসেবে, ওই একটি ৮০০ মেগাওয়াটের ইউনিট মোট চাহিদার প্রায় ৪.৫ শতাংশ জোগান দেয় ।তাই এই ইউনিট বন্ধ হওয়া বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ।।

