• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নিজের সংসদীয় এলাকাতেই “ডিম থেরাপি”র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ মহুয়া মৈত্র 

Eidin by Eidin
September 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নিজের সংসদীয় এলাকাতেই “ডিম থেরাপি”র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ মহুয়া মৈত্র 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কৃষ্ণনগর,১৬ সেপ্টেম্বর : নিজের সংসদীয় এলাকা নদীয়া জেলার কৃষ্ণনগরেই “ডিম থেরাপি”র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ মহুয়া মৈত্র । পড়তে হল তুমুল বিক্ষোভের মুখেও । এক্স-এ দুটি ভিডিও পোস্ট করে খোদ মহুয়াই এই খবর জানিয়েছেন। তার শেয়ার করা প্রথম ভিডিওতে প্রচুর জনতাকে মহুয়ার গাড়ি ধরে তুমুল বিক্ষোভ দেখায় ও “চোর চোর” শ্লোগান দেয় । তারই মাঝে গাড়ির কাঁচে চড়বড় ডিম পড়তে থাকে । মহুয়াকে চিৎকার করে বলতে শোনা যায়,’দেখলেন… দেখুন দেখুন…ডিম পড়ছে…পুলিশের সামনেই ।’ 

Justice Dipankar Datta – MiLord I am officially both an MP in independent India & a freedom fighter today! BJP office bearers (NOT public) surrounded my mtng & pelted eggs as I left. Thank you MiLord for upholding our Constitutional protections. pic.twitter.com/FQHwSQUgD6

— Mahua Moitra (@MahuaMoitra) September 16, 2026

মহুয়ার দ্বিতীয় ভিডিওটি মূলত সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের এক বিচারপতির বিরুদ্ধে কটাক্ষ করে । তিনি এক্স-এ লিখেছেন,’বিচারপতি দীপঙ্কর দত্ত – মহামান্য, আজ আমি আনুষ্ঠানিকভাবে স্বাধীন ভারতের একজন সাংসদ এবং আজ একজন স্বাধীনতা সংগ্রামী! আমি যখন বেরিয়ে আসছিলাম, তখন বিজেপির পদাধিকারীরা (সাধারণ জনগণ নয়) আমার সভা ঘিরে ধরে এবং ডিম ছুঁড়ে মারে। আমাদের সাংবিধানিক সুরক্ষা সমুন্নত রাখার জন্য আপনাকে ধন্যবাদ, মহামান্য।’ 

তিনি আরও লিখেছেন,’মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্তকে জানাই আন্তরিক ধন্যবাদ! মহামান্য – আমি পশ্চিমবঙ্গ পুলিশকে (WBPolice) খবর দিয়েই আমার নির্বাচনী এলাকায় এসেছিলাম, আর তাদের সহায়তায় বিজেপি কর্মীরা আমার উপর ডিম ছুঁড়ে মারে। আপনার পরামর্শ মতোই আমি তাদের মোকাবিলা করেছি, ঠিক যেমন একজন স্বাধীনতা সংগ্রামী গুলির মোকাবিলা করেন।’ যদিও মহিলা ও পুরুষ পুলিশকর্মীদের মহুয়ার গাড়ি নিরাপদে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় । 

Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord – I came to my constituency for a mtng informing @WBPolice & BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. pic.twitter.com/CxO3ApzjPL

— Mahua Moitra (@MahuaMoitra) September 16, 2026

উল্লেখ্য, গত অগাস্ট মাসেই একটি নির্দিষ্ট মামলার শুনানির সূত্রে থানায় হাজিরা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র । সে সময় নদিয়ার কালীগঞ্জে তাঁর ওপর হওয়া পূর্ববর্তী ডিম-হামলার প্রসঙ্গ টেনে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আবারও একই ধরনের দুর্ব্যবহারের শিকার হতে পারেন তিনি। সেই কারণে ব্যক্তিগতভাবে হাজিরা দেওয়ার পরিবর্তে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেছিলেন, ‘স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই মামলা নিয়ে কোর্টে আসছেন?’ সেই পুরোনো প্রসঙ্গ টেনেই এদিনের এই ঘটনার পর এমনটা বলেন কৃষ্ণনগরের সাংসদ। 

মহুয়া ভিডিওত্ব কয়েকজন বিজেপি নেতার নামও বলেছেন । যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে । বিজেপির দাবি, ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ গনরোষের মুখে পড়েছিলেন ।। 

Previous Post

নাদনঘাটে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা ও নাবালক ছেলে 

Next Post

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পুনর্গঠন করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 

Next Post
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পুনর্গঠন করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের পুনর্গঠন করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক 

No Result
View All Result

Recent Posts

  • প্রথম ‘মিস ইন্ডিয়া’ ছিলেন একজন বাগদাদি ইহুদি বংশভূত নারী ; জানেন কে ছিলেন তিনি ? 
  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.