• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

নাদনঘাটে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা ও নাবালক ছেলে 

Eidin by Eidin
September 16, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
নাদনঘাটে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা ও নাবালক ছেলে 
5
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পূর্ব বর্ধমান,১৬ সেপ্টেম্বর : দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে খুনের অভিযোগে একই গ্রামের বাসিন্দা এক ব্যক্তি ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশ । পরিবারের দাবি, শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে। পুলিশ আজ বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি স্পষ্ট হবে । 

মৃতা মেয়েটির মায়ের কথায়,মঙ্গলবার সকালে তার মেয়ে গ্রামের এক গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে গিয়েছিল । তার সঙ্গে গিয়েছিল প্রতিবেশী এক কিশোরও৷ কিন্তু সকাল ৯ টা পর্যন্ত তার মেয়ে বাড়ি না ফেরায় তিনি খোঁজ শুরু করেন । মেয়ের সহপাঠীকে জিজ্ঞেস করলে জানায় যে পাগড়ি পরা এক অপরিচিতের সঙ্গে তার মেয়ে কোথাও গেছে । তারপর মেয়ের সন্ধানে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও মেয়ের সন্ধান পাননি ৷ 

ঘটনার পারিপার্শ্বিক তথ্য ও অভিযুক্ত নাবালকের সন্দেহজনক বয়ানের ওপর ভিত্তি করে পুলিশ প্রথমে ওই নাবালক ও তার বাবাকে আটক করে। নাদনঘাট থানায় এনে মুখোমুখি বসিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদের পর তাদের বয়ানে অসংগতি ধরা পড়ে বলে জানায় পুলিশ । এরপর পুলিশ ওই বাবা ও ছেলেকে গ্রেফতার করে। 

​ঘটনার কিনারা করতে বুধবার সকালে দুর্গাপুর থেকে পৌঁছায় একটি ফরেন্সিক টিম। বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তারা ঘটনাস্থলে পড়ে থাকা নিহত ছাত্রীর স্কুলব্যাগ, জুতো ও নদীর আশপাশের এলাকা থেকে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন । ঘটনাকে ঘিরে এলাকায় থমথমে পরিবেশ ।। 

Previous Post

ভারত বিরোধী প্রচার চালানো বাংলাদেশি ইউটিউবার কামরুল হুডা মুন্সিকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ 

Next Post

নিজের সংসদীয় এলাকাতেই “ডিম থেরাপি”র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ মহুয়া মৈত্র 

Next Post
নিজের সংসদীয় এলাকাতেই “ডিম থেরাপি”র মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’ সাংসদ মহুয়া মৈত্র 

নিজের সংসদীয় এলাকাতেই "ডিম থেরাপি"র মুখে পড়লেন 'কালীঘাট তৃণমূল' সাংসদ মহুয়া মৈত্র 

No Result
View All Result

Recent Posts

  • ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট থেকে ওস্তাদ আমজাদ আলী খানের বাদ্যযন্ত্র উধাও ; আমেরিকায় অনুষ্ঠানে যাওয়ার সময় এই ঘটনা ঘটে 
  • বামপন্থী নেত্রী নেহা বোরা মহিলা বা পুরুষ নন, তিনি “নন-বাইনারি” 
  • খুড়তুতো বোনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে ঝামেলা, তরুনীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ 
  • গুজরাটিদের ভাবাবেগে আঘাত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট,  ভবানীপুর থানায় হাজিরা দিলেন অভিষেক ব্যানার্জি 
  • রাস্তা চলতে চলতে দোকানের সামনে ঝোলানো শাড়িতে আগুন ধরিয়ে দিল মুসলিম কিশোর, ইউপির মিরাটের এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.