• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ভারতে এখন আর আগের মতো শান্তি নেই” : বলিউড তারকা সঞ্জয় দত্ত 

Eidin by Eidin
October 4, 2026
in বিনোদন
“ভারতে এখন আর আগের মতো শান্তি নেই” : বলিউড তারকা সঞ্জয় দত্ত 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন বিনোদন ডেস্ক,০৪ অক্টোবর : বলিউড তারকা সঞ্জয় দত্ত বলেছেন যে, ভারত এখন আর আগের মতো শান্তি পাচ্ছে না। গান্ধী জয়ন্তী উপলক্ষে শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এ কথা বলার সময় সঞ্জয় দত্ত এই মন্তব্য করেন। তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন।সঞ্জয় দত্ত বলেন,’ভারতের মানুষ খুব স্নেহপ্রবণ। আমাদের এখানে শান্তি প্রয়োজন। কিন্তু এখন দেশটি আগের মতো শান্তি পাচ্ছে না। আমরা উদারমনা এবং অতিথিদের ভালোবাসার সাথে স্বাগত জানাই। এটা সবসময় এমনই থাকা উচিত। আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করি যেন তিনি শীঘ্রই সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনেন ।’

পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী হলে দেশের মানুষকে কী বলবেন ? এমন প্রশ্নের জবাবে সঞ্জয় দত্ত তাঁর সুপারহিট চরিত্র মুন্না ভাইয়ের ঢঙে উত্তর দেন। “এত বড় একটি দেশ এবং এত বিপুল সংখ্যক মানুষের দায়িত্ব এখন আমার কাঁধে। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেন চিন্তিত না হন, এই আনন্দ উদযাপন করতে আমি বিদেশে যাচ্ছি না। আমি আপনাদের মধ্যেই থাকব, এখানেই। তা না হলে প্রধানমন্ত্রী আর জনগণের মধ্যে সম্পর্ক হবে কী করে?” বললেন সঞ্জয় দত্ত ।

সঞ্জয় দত্তের পরিবার বর্তমানে দুবাইতে থাকেন, যেখানে তাঁর ১০ বছরের একটি ইউএই গোল্ডেন ভিসা রয়েছে। এই অভিনেতা কাজের জন্য মুম্বাই ও দুবাইয়ের মধ্যে যাতায়াত করেন। তবে, অভিযোগ উঠেছে যে সঞ্জয় দত্তের মন্তব্যটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রতি একটি পরোক্ষ ইঙ্গিত ছিল।।

Tags: Actor Sanjay DuttaBollywoodEntertainment News
Previous Post

বলগোনা বাজারে রাস্তার জায়গা দখল করে আড্ডাবাজির বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের 

Next Post

বৃদ্ধা শাশুড়িকে কুপিয়ে জখম করে গা ঢাকা দিল গুনধর ঘরজামাই

Next Post
বৃদ্ধা শাশুড়িকে কুপিয়ে জখম করে গা ঢাকা দিল গুনধর ঘরজামাই

বৃদ্ধা শাশুড়িকে কুপিয়ে জখম করে গা ঢাকা দিল গুনধর ঘরজামাই

No Result
View All Result

Recent Posts

  • বিহারের পাটনায় আয়োজিত ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৩ টি রৌপ্য পদক ছিনিয়ে আনলো বর্ধমানের দেবাশীষ মণ্ডলের তিন খুদে শিষ্যা  
  • বৃদ্ধা শাশুড়িকে কুপিয়ে জখম করে গা ঢাকা দিল গুনধর ঘরজামাই
  • “ভারতে এখন আর আগের মতো শান্তি নেই” : বলিউড তারকা সঞ্জয় দত্ত 
  • বলগোনা বাজারে রাস্তার জায়গা দখল করে আড্ডাবাজির বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের 
  • চাকরির ভেরিফিকেশন সম্পত্তি না থাকা মুসলিম যুবককে জমি দিলেন হিন্দু প্রতিবেশী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.