• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 

Eidin by Eidin
October 9, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৯ অক্টোবর : আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার উপনির্বচনের ফলাফল প্রকাশ হল । দুই আসনেই রেকর্ড ভোটে জিতেছে শাসকদল বিজেপি । বিরোধীরা যতই ছাপ্পা ভোটের অভিযোগ তুলুক না কেন, ভারতের ইতিহাসে কার্যত এই প্রথমবার বিজেপিকে দু’হাতভরে ভোট দিয়েছে মুসলিমরা । আর মুসলিমদের ভোলবদল আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের জীবনটাই বদলে দিয়েছে । স্বজাতির এই ভোলবদল কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি । মৃত্যুর পর স্বজাতিরা যাতে তার কবরে মাটি দিতে না পারে সেজন্য তিনি দেশান্তরী করার ঘোষণা করেছেন । তিনি বলেছেন, ‘আমি ১০ বছরের ভিসা করে দুবাই চলে যাব । সেখানেই বাকি জীবনটা কাটাতে চাই । ভালো খাওয়াদাওয়া করে, সমুদ্রের হাওয়া খেয়ে সুখে-শান্তিতে থেকে সেখানেই কবরস্থ হতে চাই । এই মুনাফিকরা (প্রতারক) বিজেপির পা চেটে লুটেপুটে খাক । আমি চাইনা যে ওরা আমার মৃত্যুর পর কবরে মাটি দিতে পারে ।’ তবে বাবরি মসজিদ বানিয়েই তিনি দেশত্যাগ করবেন বলে জানান । 

মুর্শিদাবাদের রেজিনগর ৭৪ শতাংশ মুসলিম অধ্যুষিত ৷ এখানে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন । দ্বিতীয় স্থানে রয়েছে হুমায়ুন কবিরের দল । তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে কংগ্রেস, সিপিএম এবং মমতা তৃণমূল। কিন্তু মুসলিম বহুল এলাকায় ‘হিন্দুত্ববাদী দল’কে স্বজাতিরা ভোট দেওয়ায় কিছুতেই মেনে নিতে পারছেন না হুমায়ুন । তিনি কয়েকজন মুসলিম নেতার নাম ধরে তাদের মুনাফিক (প্রতারক) বলে অবিহিত করে বলেছেন,’ওরা এবারে বিজেপি ও থানার ওসির পাচেটে মেরেমুরে খাক । আমি আর এদেশে থাকব না । আমি চাইনা ওই সমস্ত মুনাফিকরা আমার কবরে মাটি দিক ।’ 

তিনি বলেন, ‘২০২৯ সালে আমার বয়স ৬৬ হবে। যে কদিন বেঁচে থাকব, দুবাই গিয়ে খাবদাব-ঘুরব। সমুদ্রের হাওয়া খাব। সেখানেই কবরস্থ হব।’ তবে কি প্রতিশ্রুতি পূরণ না করেই দেশান্তরী হবেন? এই বিষয়ে তিনি বলেন,’বাবরি মসজিদ না বানিয়ে কোথাও এক পাও নড়ব না। মসজিদ কমপ্লিট করে তবেই দুবাই যাব। নিজেই এই দায়িত্ব ঘাড়ে নিয়েছি।’ 

গত বছর রেজিনগরে বাবরি মসজিদ বানানোর ধুয়ো তুলে তৃণমূল ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টি গড়েছিলেন হুমায়ুন। তার পরে এ বছরে বিধানসভা নির্বাচনের সময়েও বাবরি মসজিদ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটে লড়েছিলেন তিনি। নিজে জিতেছেন রেজিনগর ও নওদা বিধানসভা কেন্দ্র থেকে। তবে মসজিদের ভবিষ্যৎ নিয়ে বারবার প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা ।। 

Tags: Humayun KabirMurshidabadWest Bengal
Previous Post

শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রাম ও রেজিনগরের মুসলিম ভোটাররা ; রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ ও  শাখারভ সরকার 

Next Post

কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 

Next Post
কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 

কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 

No Result
View All Result

Recent Posts

  • মহালয়ার ঠিক আগেই কুষ্টিয়ায় শতাব্দী প্রাচীন মন্দিরের দুর্গাপ্রতিমা ভাঙচুর 
  • ভারতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসবে না পাকিস্তান, পরিবর্তে সুযোগ পেলো এই দেশ  
  • কাটোয়ায় বিপুল মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ল ইভেন্ট সংস্থার ২ মহিলাসহ ৪ জন 
  • স্বজাতির প্রতি তীব্র অভিমানে দেশান্তরী হতে চলেছেন হুমায়ুন কবির ; শেষ জীবন কাটাবেন এই ইসলামি রাষ্ট্রে 
  • শুভেন্দু অধিকারীর “বন্ধুত্বের” আহ্বান স্বীকার করলেন নন্দীগ্রাম ও রেজিনগরের মুসলিম ভোটাররা ; রেকর্ড ভোটে জিতলেন বিজেপি প্রার্থী হাসিরাণী রথ ও  শাখারভ সরকার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.