• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 

Eidin by Eidin
June 18, 2026
in খেলার খবর
ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,১৮ জুন : ফিফা বিশ্বকাপে অঘটন ঘটালো কঙ্গো । রোনালদোর দল পর্তুগালকে রুখে দিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা । অন্যদিকে হ্যারি কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড । 

কঙ্গোর বিপক্ষে শুরুটা ফেভারিটের মতোই করেছিল পর্তুগাল। মাত্র ৬ মিনিটে জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় তারা । এতো অল্প সময়ের লিডে পর্তুগাল সমর্থকদের মনে গোল উৎসবের আশা জাগে। কিন্তু এক গোলের পরই পর্তুগাল মিডফিল্ড যেন ঘুমিয়ে পড়ে। প্রথমার্ধে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণ ছিল না । আর সেই সুযোগ কাজে লাগায় কঙ্গো। প্রথমার্ধের যোগ করা সময়ে উইজার দারুণ এক হেডে সমতায় ফেরে আফ্রিকার দেশটি।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পর্তুগাল। কিন্তু কঙ্গোর জমাট ডিফেন্স ভাঙতে পারেনি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে কঙ্গো ইতিহাস গড়ল।পর্তুগালের বিপক্ষে ড্রয়ে, অর্জন করে নিল একটি পয়েন্ট।

পর্তুগালের এই ব্যর্থতায় ৪১ বছর বয়সী রোনালদোর দায় দেখছেন অনেকে। স্ট্রাইকিং পজিশনে নিষ্প্রভ ছিলেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে ৬ নম্বর বিশ্বকাপে অংশ নেয়ার মাহেন্দ্রক্ষণ হ্যাটট্রিকে রাঙান মেসি। একই দিন একই রেকর্ডে রোনালদো ভাগ বসালেন বটে। তবে ম্যাচ শেষে ফিরলেন শূন্য হাতে । গোটা ম্যাচে মাত্র ২৫ বার বল টাচ করতে পেরেছেন রোনালদো, যেটি তার বিশ্বকাপ ক্যারিয়ারে অন্তত ৮০ মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। কোচ রবার্তো মার্তিনেজ কেন আগেভাগে তাকে তুলে নিলেন না, সে প্রশ্ন উঠেছে জোরালোভাবে।

এদিকে রোমাঞ্চকর লড়াই হয়েছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে। প্রথমার্ধেই হ্যারি কেইনের জোড়া গোল। এই অর্ধে ইংল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে ক্রোয়েশিয়া। এমন স্কোরলাইন বিরতির পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে অতি আক্রমণাত্মক হয়ে ওঠা ইংল্যান্ডের সাথে পেরে ওঠেনি ক্রোয়েশিয়া। অসাধারণ ক্ষিপ্রতায় বেলিংহামের গোলের পর, রাশফোর্ডও স্কোরশিটে নাম লেখান।এই জয়ের মধ্য দিয়ে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড।।

Tags: Fifa World Cup 2026Sports News
Previous Post

ইউপির পিলিভিটের ৬৬ বছরের মহম্মদ উমর মাদক খাইয়ে অচেতন করে ৯ বছরের মেয়েকে ২ দিন ধরে ধর্ষণ করে, ওই নরপশুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ    

Next Post

“এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

Next Post
“এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

"এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে" :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

No Result
View All Result

Recent Posts

  • ঝাড়খণ্ডে বজ্রপাতে একদিনে ৫ মহিলার মৃত্যু, গুরুতর আহত ৪ 
  • বীরভূমের পাথর মাফিয়া নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুর খাদান ম্যানেজার ইফাজুল হকের মঙ্গলকোটের বাড়িতে পুলিশের হানা  
  • খাইবার পাখতুনখাওয়ার সোয়াতে পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলা, প্রচুর হতাহত  
  • ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের ২ সন্ত্রাসীকে নিকেশ করল আইডিএফ
  • ‘বাগদান’ সেরেই দীঘায় বিনোদন ভ্রমণ ; ‘চাঙ্গা’ হয়ে ফিরেই কষছিল মন্দিরে হামলার ছক ; জইশ সন্ত্রাসী হামিম মন্ডল ও  অর্পিতা সরকারের প্রেম কাহিনীতে “দ্য কেরালা স্টোরি”র ঝলক ! 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.