এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ আগস্ট : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত পুলিশ লাইনের প্রধান ফটকের কাছে একটি সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আজ রবিবার আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ এই হামলা হয় । সোয়াতের কাবাল থানার প্রধান ফটকের অদূরে তখন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছিল স্থানীয় এই দল । হামলায় অন্তত পাঁচজন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর । আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জেলা পুলিশ কর্মকর্তা মুহাম্মদ উমর খান জানিয়েছেন যে প্রাথমিক তদন্তে এটি একটি আত্মঘাতী হামলা বলে মনে হচ্ছে এবং ঘটনাস্থল থেকে হামলাকারীর বলে মনে করা দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হতাহতদের মধ্যে পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিক উভয়ই রয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং বর্তমানে তদন্ত চলছে।।
