এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,০২ আগস্ট : আজ রবিবার ঝাড়খণ্ডের রামগড় ও গোড্ডা জেলায় বজ্রপাতে পাঁচজন নারী নিহত ও আরও চারজন আহত হয়েছেন। তার মধ্যে করামগড় জেলার পাত্রাতু ব্লকে তিনজন এবং গোড্ডা জেলার বসন্তরাই ব্লকের মহেশপুর-রামপুর গ্রামে দুই নারী মারা গেছেন। পুলিশের মতে, কৃষি জমিতে ধানের বীজ বপন করার সময় বজ্রপাতে সকলেই নিহত হন।
রামগড়ের দুটি গ্রামে বজ্রপাতে তিন নারী নিহত হয়েছেন। পাত্রাতু থানার কর্মকর্তা শিবলাল কুমার গুপ্ত জানিয়েছেন, নিহতরা হলেন সাকুল গ্রামের রেখা দেবী (৪৫) ও রোশনি কুমারী (২১) এবং পালানি গ্রামের বাসিন্দা সুশান্তি দেবী (৩৪)।
গোড্ডায় বজ্রপাতে দুই নারী নিহত হয়েছেন বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।।
