মিশরের ট্যাক্সি চালক ইয়াসের আবদেল সাঈদ (Yaser Abdel Said) টেক্সাসে জন্ম নেওয়া নিজের দুই মেয়েকে নিজের ট্যাক্সিতেই গুলি করে হত্যা করেছে ৷ কারণ মেয়ে দুটির অপরাধ ছিল যে,তারা অমুসলিম ছেলেদের সঙ্গে প্রেম করছিল।
তাদের মধ্যে মৃতা আমিনা সাঈদের (Amina Said) বয়স ছিল ১৮। আর তার বোন সারা সাঈদ(Sarah Said) ছিল ১৭ বছরের । ২০০৮ সালের ১লা জানুয়ারি, আবদেল সাঈদ তাদের বলেন যে তারা বাইরে খেতে যাচ্ছে, এরপর আরভিং-এ গিয়ে একটি হোটেলের কাছে ট্যাক্সির ভেতরেই নিজের দুই মেয়েকে গুলি করে খুন করে । আমিনার শরীরে দুটি গুলি লাগে। সারার শরীরে নয়টি গুলি লাগলেও সে ৯১১ অপারেটরের কাছে ফোন করে বলেন: “সাহায্য করুন, আমার বাবা আমাকে গুলি করেছে। আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি।”
আবদেল সাঈদ ১৯৫৭ সালে মিশরে জন্মগ্রহণ করেন এবং আমেরিকার ডালাসে ট্যাক্সি চালাতেন। প্রসিকিউটররা বলেন, তিনি মেয়েদেরকে সম্পত্তির মতো ব্যবহার করতেন, তাদের ঠিক করা বিয়ে প্রত্যাখ্যান করায় তিনি তাদের ঘৃণা করতেন এবং তাদের আমেরিকান জীবনকে পারিবারিক সম্মানের কলঙ্ক বলে অভিহিত করতেন।
মেয়ে দুটির মা, প্যাট্রিসিয়া ওয়েন্স(Patricia Owens) একজন আমেরিকান। তিনি পরে বলেন যে বিয়ের সময় সাইদ তার ওপর নির্যাতন চালিয়েছিল। সাইদ ১২ বছর ধরে পলাতক ছিল এবং এফবিআই-এর দশজন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় স্থান পায় । তার ভাই ইসলাম তাকে মার্কিন পুলিশের নজর থেকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। ২০২০ সালের ২৬শে আগস্ট এজেন্টরা তাকে গ্রেপ্তার করে। ২০২২ সালের ৯ই আগস্ট ডালাস কাউন্টির একটি জুরি তাকে মৃত্যুদণ্ডযোগ্য খুনের দায়ে দোষী সাব্যস্ত করে । যদিও শেষ পর্যন্ত সাইদকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।।

