এইদিন বিনোদন ডেস্ক,২২ সেপ্টেম্বর : বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা তথা প্রখ্যাত প্লেব্যাক গায়িকা কৃষ্ণা মুখার্জি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর । আজ মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস একটি প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। প্রযোজনা সংস্থাটি এই সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।
চলচ্চিত্র জগতে গায়িকা হিসেবে পরিচিত কৃষ্ণা মুখার্জি ‘হায়ওয়ান’ (১৯৭৭) এবং ‘তিসরি আঁখ’ (১৯৮২)-সহ অনেক ছবিতে হিট গান গেয়েছেন । ১৯৭২ সালে তিনি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাম মুখার্জিকে বিয়ে করেন। ১৯৭৮ সালের মার্চ মাসে তাঁদের কন্যা রানী মুখার্জির জন্ম হয়। অভিনয় জগতে রানীকে পরিচিত করানোর ক্ষেত্রে কৃষ্ণা মুখার্জির একটি বড় ভূমিকা ছিল। রানী মুখার্জি বিখ্যাত পরিচালক এবং যশ রাজ ফিল্মসের মালিক আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহিত।
রাম মুখার্জি ২০১৭ সালের অক্টোবর মাসে ৮৪ বছর বয়সে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুর খবর জানার পর চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের অনেক বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন। পরিবার পরবর্তীতে অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত জানাবে।।

