• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বেশি ঘাঁটাঘাঁটি করবেন না,যদি এক্সরে আর এমআরআই বের করি বাড়ি থেকে বেরুতে পারবেন না” : মমতাকে সতর্ক করে দিলেব শুভেন্দু 

Eidin by Eidin
October 5, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“বেশি ঘাঁটাঘাঁটি করবেন না,যদি এক্সরে আর এমআরআই বের করি বাড়ি থেকে বেরুতে পারবেন না” : মমতাকে সতর্ক করে দিলেব শুভেন্দু 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ অক্টোবর : ২০২১ সালে ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে মেরে পা ভেঙে দেওয়ার বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবিকে শনিবার নস্যাৎ করে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রমান স্বরূপ তিনি পিজির বাঙ্গুরের রিপোর্টটি প্রকাশ্যে নিয়ে আসেন। আর এতেই চরম ক্ষিপ্ত হয়েছেন মমতা৷ মমতাপন্থীদের দাবি, মানহানি করার উদ্দেশ্যে অথবা রাজনৈতিক সুবিধা অর্জনের লক্ষ্যে তাঁর চিকিৎসা- সংক্রান্ত নথি বলে দাবি করা কোনও নথি প্রকাশ করে আইন বহির্ভুত কাজ করেছেন শুভেন্দু অধিকারী । এমনকি সংশ্লিষ্ট পদাধিকারীদের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে । 

তারই প্রতিক্রিয়া আজ সোমবার সন্ধ্যায় নবান্নের সভাঘরে মমতা ব্যানার্জিকে সতর্ক করে দিয়ে  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’ভুল করছেন উনি । ওনার আইনজীবীর চিঠি স্বাস্থ্য দপ্তরকে আমার কাছে পাঠিয়ে দিতে বলব । মমতা ব্যানার্জি বোধহয় জানেনা উনি কেস করেছিলেন  করেছিলেন । এবং কেসটা সিআইডি নিয়েছিল । স্বাভাবিকভাবে এস এস কে এম-এ কোন নথি পাওয়ার কথা নয় ।’ এরপর তিনি সতর্ক করে দিয়ে বলেন,বেশি ঘাটাঘাটি করতে না বলুন । এক্সরে প্লেট আর এমআরআই যদি বের করি তাহলে উনি বাড়ি থেকে বের হতে পারবেন না । তাই ওনার আইনজীবীকে বলছে বেশি ঘাঁটাঘাটি কম করুন৷’ 

মুখ্যমন্ত্রী বলেন,’উনি নিজে পাবলিকলি করেছেন । বিজেপি নেতাদের নামে এফ আই আর করেছেন । সিআইডি কেস ইনভেস্টিগেশন করেছে । আর আমি প্রয়োজন হলে কোত্থেকে কাগটা পেয়েছি বলে দেব । কিন্তু কাগজটা পিজিতে ছিল না এবং থাকারও কথা নয় । কারণ উনি নিজেই প্রলয় পালের নেতৃত্বে বিজেপির দ্বারা ওনার পা ভেঙে দেওয়া হয়েছে বলে মামলা করেছিলেন এবং সেই মামলার সিআইডির কাছে গিয়েছিল । তারপরে কাগজটা কোত্থেকে আমি পেয়েছি আমি বলে দেবো ।’ শুভেন্দু বলেন,’উনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন ভেবেছিলেন । কিন্তু হেরে যাওয়ার পর অনেক কাগজ উনি বের করে নিয়ে যেতে পারেননি । অনেক কাগজেই উনি ওনার ড্রয়ারে রেখে দিয়ে গিয়েছিলেন ।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কি বললেন শুনুন 👇

২০২১ সালে ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন যে,মেরে তার বাম পা ভেঙে দেওয়া হয়েছিল । পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে বসে তিনি সেবার প্রচার কিন্তু শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে,কেউ মমতা ব্যানার্জির উপর হামলা করেনি । উনি রাজনৈতিক ফায়দা পেতে এই নাটক করেছিলেন । শনিবার পিজির বাঙ্গুরের রিপোর্টটি প্রকাশ্যে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী । যেখানে স্পষ্ট বলা হয়েছে,”No evidence of “No evidence of fracture/dislocation.” Impression-“Osteoarthritis of left knee.”। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,বিষয়টি নিয়ে সিআইডি ও পুলিশ তদন্ত করবে। উপনির্বাচনের ভোট মিটে যাওয়ার পর আগামী ৯ অক্টোবর তিনি বিস্তারিত জানাবেন ।

কিন্তু আজ কালীঘাট তৃণমূল-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে বলা হয় : “কোনও ব্যক্তির মানহানি করার উদ্দেশ্যে অথবা রাজনৈতিক সুবিধা অর্জনের লক্ষ্যে তাঁর চিকিৎসা-সংক্রান্ত নথি বলে দাবি করা কোনও নথি প্রকাশ করা আইনত অনুমোদিত নয়। এই পরিপ্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের মাননীয়া অষ্টম মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের সংশ্লিষ্ট পদাধিকারীদের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় নবম মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা-সংক্রান্ত নথি বলে দাবি করা কিছু নথি প্রকাশের ফলে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হওয়ার বিষয়ে ওই নোটিশে ব্যাখ্যা চাওয়া হয়েছে।” আরও বলা হয়েছে,’আইনানুগ প্রক্রিয়া অনুসরণ ব্যতিরেকে কোনও ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং তাঁর চিকিৎসা-সংক্রান্ত নথির গোপনীয়তা লঙ্ঘন করা যায় না, যদি না আমরা আইনের শাসনবিহীন কোনও স্বৈরাচারী রাষ্ট্রে বসবাস করি।’।

Tags: CMSuvenduAdhikariExCMMamata BanarjeeKolkataSSKMWestbengal
Previous Post

টিউশন পড়তে যাওয়া ১২ বছরের ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, নদীয়ায় গ্রেপ্তার গৃহশিক্ষক 

Next Post

“ভারতে এখন আর আগের মত শান্তি নেই”  : নিজের বক্তব্য থেকে সরে এসে অভিনেতা সঞ্জয় দত্ত  বললেন : “স্ক্রিপ্টেড সেগমেন্টের অংশ, আমার মনের কথা নয়” 

Next Post
“ভারতে এখন আর আগের মত শান্তি নেই”  : নিজের বক্তব্য থেকে সরে এসে অভিনেতা সঞ্জয় দত্ত  বললেন : “স্ক্রিপ্টেড সেগমেন্টের অংশ, আমার মনের কথা নয়” 

"ভারতে এখন আর আগের মত শান্তি নেই"  : নিজের বক্তব্য থেকে সরে এসে অভিনেতা সঞ্জয় দত্ত  বললেন : "স্ক্রিপ্টেড সেগমেন্টের অংশ, আমার মনের কথা নয়" 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.