এইদিন স্পোর্টস নিউজ,১০ মে : রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) হরিয়ানার জুলানা আসনের কংগ্রেস বিধায়ক ও কুস্তিগীর ভিনেশ ফোগাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তাঁকে অযোগ্য ঘোষণা করেছে। ভিনেশের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ এবং ডোপিং-বিরোধী নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এর ফলে, তিনি এখন ২৬ জুন, ২০২৬ পর্যন্ত কোনো ঘরোয়া কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। ডব্লিউএফআই-এর এই পদক্ষেপ ভিনেশের অবসর থেকে ফেরার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ফেডারেশনের মতে, ভিনেশ নিয়ম লঙ্ঘন করেছেন এবং খেলায় ফেরার জন্য প্রয়োজনীয় ডোপিং সংস্থাগুলিকে ‘বাধ্যতামূলক ৬ মাসের নোটিশ’ দেননি।
১৫ পৃষ্ঠার নোটিশে ২০২৪ অলিম্পিকের জন্য তার অযোগ্যতা এবং বাছাই পর্বের সময় নিয়ম লঙ্ঘনের অভিযোগের মতো বিষয়গুলিতে জবাব চাওয়া হয়েছে। ফেডারেশনের মতে, তার আচরণ ভারতীয় কুস্তির ভাবমূর্তি নষ্ট করেছে। ভিনেশ এখন ১০ মে থেকে গোন্ডায় শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।।
