এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : আজ শনিবার ব্রিগেডে শপথগ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকশনে নেমে পড়লেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ডেপুটেশনে পাঠানো হল মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির অনুগামী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত প্রতাপ নায়েককে ।
পশ্চিমবঙ্গ সরকার কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ (সাধারণ ক্যাডার শাখা) রাজ্য সচিবালয় থেকে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জনস্বার্থে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত, অর্থ বিভাগের ০৯.০১.২০১৪ তারিখের বিজ্ঞপ্তি নং ১৭৫-এফ(পি) এবং ০৯.০১.২০১৪ তারিখের বিজ্ঞপ্তি নং ১৭৬-এফ(পি) অনুসারে, সচিবালয় কমন ক্যাডারের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগে কর্মরত শ্রী প্রতাপ কুমার নায়েকের পরিষেবা অবিলম্বে বিজানবাড়িতে অবস্থিত দার্জিলিং পুলবাজার উন্নয়ন ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ডেপুটেশনে পাঠানো হলো। তবে, ডেপুটেশন চলাকালীন শ্রী প্রতাপ কুমার নায়েক স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ থেকে তাঁর বেতন পাবেন।’
প্রসঙ্গত,প্রতাপ নায়েক (Pratap Nayak) পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের খাদ্য শাখার সাথে যুক্ত। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একজন নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির ভুয়সী প্রশংসা করে তিনি বিভিন্ন সময় পোস্ট করেছেন । তার মধ্যে গত ৮ এপ্রিল একটি ফেসবুক পোস্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘড়ি পরা হাতের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন,”প্রনাম জননেত্রী । মা, জানি তোমার বয়স বাড়ছে…বাংলার কোটি মানুষের ভরসা হয়ে আজও এই হাত দুটো অবিচল দাঁড়িয়ে আছে-একটা আশ্রয়, একটা সাহস, একটা বিশ্বাস হয়ে।ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা-তোমার সুস্থতা, তোমার দীর্ঘায়ু। যে বয়সে মানুষ বিশ্রাম নেয়, সেই বয়সে তুমি আজও ছুটে চলেছো মানুষের জন্য…শুধু একটা আশীর্বাদ চেয়ে নিই-তোমার মতো ধৈর্য্য, তোমার মতো শক্তি, আর তোমার মতো অদম্য মনোবল যেন আমাদেরও একটু করে দাও, মা…।”
প্রতাপ নায়েক সম্পর্কে আরও বিস্তারিত জানিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,ভপ্রতাপ নায়েককে আজই ট্রান্সফার অর্ডার ধরিয়ে সটান পাঠানো হল
পাহাড়ে বিজনবাড়িতে বিডিও অফিসে । কে এই প্রতাপ নায়েক ?
সরকারি কর্মচারীদের অনেক ক্ষতি করা এই ফেরেপবাজটার বাড়ির লোক ব্যানার্জি পরিবারের রন্ধন কর্মী ছিলেন । সেই সূত্রে সরকারি দফতরে গ্রুপ ডি কর্মী হয়ে তার প্রবেশ । সেখান থেকে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট । এবং তারপর অনেক সর্বনাশের কারিগর । বসতেন নবান্নে একতলায় গ্রিভেনস সেলের পাশের ঘরে । সারা রাজ্য চালা তেন সেখান থেকেই । আই এ এস দের নির্দেশ,ডব্লুবিসিএস দের নির্দেশ । দিনের শেষে ক্যাম্যাক স্ট্রিটে রিপোর্ট করতেন । বহু অনিয়ম, বহু বেআইনি কাজের ফরমান দিতেন । বহু দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে । অনেকদিন ধরে এই শয়তা/নটার বিরুদ্ধে লিখেছি, ভিডিও করেছি। তথ্য দিয়ে । ধন্যবাদ নতুন সরকারকে । প্রথম দিনেই আপদটাকে সটান পাহাড়ে যাওয়ার অর্ডার ধরানো হল।”
