এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৩ এপ্রিল : পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দন মন্ডলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে বিজেপি । আজ বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালীন এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ময়নার গোড়ামহালের ২৩৪ নম্বর বুথ এলাকা । ক্ষিপ্ত বিজেপি কর্মীসমর্থকরা তৃণমূল সমর্থককে ঘিরে “চোর চোর” শ্লোগান দেয় । বেগতিক বুঝে সেখান থেকে পালিয়ে যান তিনি ।
আজ সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু পরেই ময়নায় গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে গিয়েছিলেন তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল । আর তিনি যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । বিজেপি কর্মীদের অভিযোগ,শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল । কিন্তু চন্দন মন্ডল সেখানে ভোটারদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। যেকারণে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।।
