• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 

Eidin by Eidin
April 23, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২৩ এপ্রিল : কোচবিহার জেলার মাথাভাঙ্গায় ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ছবিরন্নেছা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ের ২৬১ নম্বর বুথে । এই ঘটনার জেরে প্রায় বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে । খবর পেয়ে ওই বুথে পৌঁছায় নির্বাচনী পরিদর্শক দল। পাশাপাশি পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী ।

বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট কৌশিক ভদ্র জানান, সকালেই আমাদের কাছে খবর আসে যে, ওই বুথে প্রার্থী নিশীথ প্রামাণিকের নাম ইভিএম- এ কালো সেলোটেপ দিয়ে ঢেকে রাখা রয়েছে । এরপর পোলিং এজেন্টকে টেলিফোন মারফত জানালেও তিনি ঘটনাটির তথ্য যাচাই না করেই বলে দেন যে এরকম কোন ঘটনা ঘটেনি। পরবর্তীতে আরও ভোটাররা একই অভিযোগ জানালে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলে তদন্তকারী দল এসে পৌঁছায়। ঘন্টাখানেক ভোট বন্ধ থাকার পর পুনরায় চালু হয় বলে জানান তিনি । পাশাপাশি তিনি ওই ভোটে ফের ভোট গ্রহনের দাবি জানিয়েছেন । 

অন্যদিকে, মাথাভাঙ্গার তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন, একটা সমস্যা হয়েছিল। সমস্ত দলের এজেন্টরা আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।।

Tags: BJP candidate Nisith PramanikKutchbiharMathabhangaWestBengal Election 2026
Previous Post

ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?

No Result
View All Result

Recent Posts

  • ইভিএম-এ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের উপর কালো সেলোটেপ, তোলপাড় মাথাভাঙ্গা 
  • ভোটদানে তামিলনাড়ুকেও ছাপিয়ে গেল বাংলা, বিকেল ৫ টা পর্যন্ত পড়ল রেকর্ড ৯০% ভোট, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ?  কিসের ইঙ্গিত ?
  • প্রতিটি বিধানসভায় ৩০ টা করে ইভিএম পালটানোর ষড়যন্ত্র করেছে আইপ্যাক : চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খানের 
  • অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা ; বিজেপি প্রার্থী বললেন : “তৃণমূলের গুন্ডা সেকু আর সাবির আমার গাড়িতে পাথর মেরেছে” 
  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.