• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলায় বিজেপির সুমামি চলছে” : প্রথম দফার রেকর্ড ভোটিং দেখে বললেন উচ্ছ্বসিত হিমন্ত বিশ্ব শর্মা 

Eidin by Eidin
April 24, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বাংলায় বিজেপির সুমামি চলছে” : প্রথম দফার রেকর্ড ভোটিং দেখে বললেন উচ্ছ্বসিত হিমন্ত বিশ্ব শর্মা 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৪ এপ্রিল : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে প্রায় ৯৩% ভোট পড়েছে । যা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের মধ্যে সর্বকালীন রেকর্ড । রাজ্য ও কেন্দ্র বিজেপি একপ্রকার নিশ্চিত যে আগামী ৪ মে ভোটের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তারা । আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার রাইদিঘি বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে ‘বিজয় সংকল্প সভায়’ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন যে বাংলায় বিজেপির ঢেউ নয়, সুনামি চলছে । এরাজ্যে  ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ।

তিনি বলেন,প্রথম যখন আমি ২০০টি আসনের কথা বলেছিলাম তখন আমার মনের মধ্যে একটু ধন্দ ছিল । কিন্তু গতকাল প্রথম দফার ভোটদানের হার দেখে আমার সেই ধন্দ কেটে গেছে । গতকাল যা ভোট হয়েছে না তাতে বাংলায় বিজেপির হাওয়া চলছে না। বরঞ্চ বিজেপির সুনামি চলছে ।’ তিনি বলে,’প্রথম দফায় আমরা ১১০ টা আসন পেয়ে গেছি । আর দরকার ৪০ টি আসন । কিন্তু ৪০ টা আসনে আমার খিদে মিটবে না । আরও অন্তত ৯০ টা আসন দরকার।’ 

আগে থেকেই অনুমান করা হয়েছিল যে এবারের বিধানসভার ভোটে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি,নারী সুরক্ষা,আইনশৃঙ্খলার অবনতি বা ক্রমবর্ধমান বেকারত্বের থেকে হিন্দুত্ববাদকেই মূল ইস্যু করবে বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেন যে আর ৫-৭ শতাংশ হিন্দু ভোট একত্রিত করলেই এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসা নিশ্চিত । সেই লক্ষ্যে দ্বিতীয় দফার ভোটের প্রচারেও হিন্দুত্ববাদকেই মূল ইস্যু করেছেন হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি আজ রাইদিঘির সভায় মমতা ব্যানার্জির মুসলিম তোষামোদি রাজনীতি ও এরাজ্যের মুসলিম অনুপ্রবেশের কারনে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন । আসামের মুখ্যমন্ত্রী বলেন,’দিদি কোরান পড়বে ও ইনশাআল্লাহ বলবে, কিছু গীতাপাঠ করবে না । কোরানের পাশাপাশি তার গীতাপাঠও করা কি উচিত নয়?’

বাবরি মসজিত তৈরির ঘোষণা করা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ূন কবীরকেও একহাত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আমি তার কাছে একটাই কথা বলবো যে বাংলা থেকে আমাদের কিছু চাওয়ার নেই । শুধু হুমায়ুন কবিরকে আমার হাতে তুলে দিন। তাকে ব্রহ্মপুত্র নদীতে চুবিয়ে চুবিয়ে মারব ।’ তিনি হুঙ্কার দেন, ‘এই দেশে ভগবান রামের, মা কালীর,মা দুর্গার মন্দির তৈরি হবে । কিন্তু বাবরের নামে মসজিদ হবে না । এটা হুমায়ুন কবিরের বাবার দেশ নয় ।’।

Tags: Assam CM Himanta BiswasarmaRaidighiSouth 24 ParganasWestBengal Election 2026
Previous Post

আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহে ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে দিল ‘ভূত বাংলা’

Next Post

জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 

Next Post
জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 

জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 

No Result
View All Result

Recent Posts

  • আরজি করের অভয়ার মা’য়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিলেন প্রধানমন্ত্রী ; বললেন : “তৃণমূলের মহা জঙ্গল রাজ’ শাসনের অবসান ঘটে গেছে” 
  • জোর ধাক্কা খেলেন কেজরিওয়াল, বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা, অশোক মিত্তাল ও সন্দীপ পাঠক 
  • “বাংলায় বিজেপির সুমামি চলছে” : প্রথম দফার রেকর্ড ভোটিং দেখে বললেন উচ্ছ্বসিত হিমন্ত বিশ্ব শর্মা 
  • আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহে ‘ধুরন্ধর’কে পেছনে ফেলে দিল ‘ভূত বাংলা’
  • “প্রথম দফায় কমপক্ষে ১১০, দ্বিতীয় দফা মিলে প্রচন্ড বহুমত নিয়ে শুদ্ধরূপে সরকার গড়তে চলেছে বিজেপি” : বললেন আত্মবিশ্বাসী অমিত শাহ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.