• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভোটের ফল প্রকাশের পর বন্ধ করে দেওয়া একাধিক পঞ্চায়েতের তালা খুলে দিলেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার

Eidin by Eidin
May 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটের ফল প্রকাশের পর বন্ধ করে দেওয়া একাধিক পঞ্চায়েতের তালা খুলে দিলেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১১ মে : ভোটের ফল প্রকাশের পর তৃণমূল থেকে বিজেপি বিজেপি বনে যাওয়া লোকজন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী  দক্ষিণ বিধানসভার একাধিক পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছিল বলে অভিযোগ । সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে বন্ধ করে দেওয়া এমনই কয়েকটি পঞ্চায়েতের তালা খুলে দিয়ে এলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার । আজ সোমবার বেলার দিকে নিজে উপস্থিত থেকে পূর্বস্থলী-১ ব্লকের নাদনঘাট, সমুদ্রগড় ও নশরতপুর পঞ্চায়েতের তালা খুলে দিয়ে আসেন তিনি ।বিজেপি বিধায়ক বলেন,’গত ৪ মে ভোটের ফল ঘোষণার দিন বেলা ১২ টার পর থেকে তৃণমূল থেকে হঠাৎ বিজেপি বনে যাওয়ার হিড়িক পড়ে যায় । তাদের মধ্যে হঠাৎ বিজেপি বনে যাওয়া তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই পঞ্চায়েতগুলিতে তালা ঝুলিয়ে দিয়েছিল । এতে সাধারণ মানুষের পরিষেবা পেতে প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছিল । তাই সাধারণ মানুষের কথা ভেবে আজ পঞ্চায়েতগুলির তালা খুলে দিয়ে এলাম ।’ 

প্রসঙ্গত,২০২৬ এর বিধানসভার ভোটে পূর্বের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় । প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের বহু হেভিওয়েট প্রার্থীকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় । তার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ৷ পূর্বস্থলী  দক্ষিণ বিধানসভা আসনে তাকে পরাজিত করেন বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার । 

নশরতপুরের বিজেপির বুথ সভাপতি তাপস সর্দারের কথায়,’গত ৪ তারিখে বেলা ১২ টার পর যারা বিজেপি হয়েছিল তারা উত্তেজিত হয়ে নশরতপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে দিয়েছিল। আজ আমরা আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে এসে তালা খুলে পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল৷ আজ থেকেই যেন জনগন পরিষেবা পায় তার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করেছি । আমরা রাজ্যবাসীকে সুন্দর পরিষেবা দিতে চাই ।’

এদিকে ভোটের ফল ঘোষণার পর এক সপ্তাহ ধরে পঞ্চায়েত মুখো হননি নশরতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান কানন বর্মন। তাকে বিজেপি বিধায়ক ফোন করে তালা খুলে দেওয়ার কথা বলে অফিসের কাজ শুরু করার আহ্বান জানান । এই আশ্বাস পেয়ে পঞ্চায়েত অফিস চলে আসেন প্রধান কানন বর্মন৷ তিনি বলেন,’বিধায়কের ফোন পেয়ে অফিসে এলাম । উনি পরিষেবা অব্যাহত রাখার আহ্বান জানান ।’ তিনি আরও বলেন,’বহু মানুষ পরিষেবা পাচ্ছিলেন না । তারা নিজেদের কাজে আমার বাড়িতে যাচ্ছিলেন । বিশেষ করে কেউ মারা গেলে মৃত্যুর শংসাপত্রের জন্য মৃতের পরিবারকে সমস্যায় পড়তে হচ্ছিল। এতদিন বন্ধ থাকার পর অবশেষে আজ পঞ্চায়েত অফিস খোলায় আমি খুশি৷’।

Tags: KalnaPurbosholiWestbengal
Previous Post

প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; আজ থেকেই শুরু হল জনগননার কাজ 

No Result
View All Result

Recent Posts

  • ভোটের ফল প্রকাশের পর বন্ধ করে দেওয়া একাধিক পঞ্চায়েতের তালা খুলে দিলেন পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার
  • প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; আজ থেকেই শুরু হল জনগননার কাজ 
  • ভগবান মহাকালের দরবারে ‘ধুরান্ধর’ খলনায়ক 
  • “সৌরভ সিং” নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসাচ্ছিল শোয়েব আখতার, অবশেষে গ্রেপ্তার করল ইউপি পুলিশ 
  • চট্টগ্রামে নিজ বাড়ি থেকে শিক্ষিকা পলি চৌধুরীর পচাগলা লাশ উদ্ধার
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.