• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; আজ থেকেই শুরু হল জনগননার কাজ 

Eidin by Eidin
May 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; আজ থেকেই শুরু হল জনগননার কাজ 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ মে : নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সীমান্ত সুরক্ষাসহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে তিনি বলেন,’পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমাদের ক্যাবিনেটের প্রথম বৈঠকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর অথবা বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়ার আমরা অনুমোদন দিলাম ।’ আজ থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়ে তিনি বলেন,’ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে । যা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, আজ সেই কাজটা আমরা শুরু করে দিলাম ।’

পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আজ থেকেই জনগণনার কাজ শুরু করে দেওয়া হল । এই বিষয়ে তিনি বলেন,’আমি জনস্বার্থে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব যে কিভাবে আগের সরকার মানুষের ক্ষতি করে দিয়ে গেছে । ১৬ জুন ২০২৫ তারিখে,ভারত সরকারের গৃহ-মন্ত্রকের পক্ষ থেকে জনগণনার জন্য অফিস অফ রেজিস্টার ইন্ডিয়া একটা সার্কুলার পাঠিয়েছিল । আজকে প্রায় ১১ মাস ধরে পশ্চিমবঙ্গ সরকার এই ফাইল ফেলে রেখেছিল । এগুলো পাবলিক ডোমেনে আনার বিষয় নয় ।  কিন্তু যে তথ্য আমাদের হাতে আছে তাতে এরা পশ্চিমবাংলা শুধু নয়, দেশ এবং দেশের সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । এদের লক্ষ্যই ছিল জনগণনা আটকে দিয়ে ভারত সরকার যাতে মহিলা সংরক্ষণ না করতে পারে । মহিলার যাতে বিধায়ক সাংসদ না হতে পারে সেই জন্যেই তারা এসব করে গেছে ।’ 

এরপর তিনি ঘোষণা করেন, আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত ১৬ জুন ২০২৫ তারিখে,ভারত সরকারের গৃহ-মন্ত্রকের পক্ষ থেকে পাঠানো সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম । জনগণনা সংক্রান্ত কাজ পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু করল।’

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।প্রথম কেবিনেটের ছ’টা সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তার মধ্যে অগ্রাধিকারে রাখা হয়েছে  সুশাসন, সুরক্ষা এবং অনান্য রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের মতই পশ্চিমবঙ্গকেও অগ্রসর করা ।। 

Tags: CM Suvendu AdhikaryFirst Cabinet MeetingKolkataWestbengal
Previous Post

ভগবান মহাকালের দরবারে ‘ধুরান্ধর’ খলনায়ক 

No Result
View All Result

Recent Posts

  • প্রথম ক্যাবিনেটেই সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ; আজ থেকেই শুরু হল জনগননার কাজ 
  • ভগবান মহাকালের দরবারে ‘ধুরান্ধর’ খলনায়ক 
  • “সৌরভ সিং” নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে হিন্দু মেয়েদের লাভ জিহাদে ফাঁসাচ্ছিল শোয়েব আখতার, অবশেষে গ্রেপ্তার করল ইউপি পুলিশ 
  • চট্টগ্রামে নিজ বাড়ি থেকে শিক্ষিকা পলি চৌধুরীর পচাগলা লাশ উদ্ধার
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তিন শার্প শুটার গ্রেপ্তার ; খুনের মাস্টারমাইন্ড কে ? 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.