• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পূর্বস্থলীতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি ; কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটপাট  

Eidin by Eidin
September 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পূর্বস্থলীতে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরি ; কয়েক লক্ষ টাকার সামগ্রী লুটপাট  
11
SHARES
154
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৮ সেপ্টেম্বর : মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পর পর দুটি বাড়িতে দুঃসাহসিলক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার নিমদহ এলাকায় । বাড়িতে কেউ না থাকার সুযোগে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদল। দুই বাড়ি মিলে প্রায় ১৪ ভরি সোনার গয়না এবং  প্রায় দেড় লক্ষ টাকা নগদ লুট হয়েছে। শুধু মূল্যবান সামগ্রীই নয়, চুরির পর গৃহস্থের ফ্রিজ খুলে আপেল, চকলেট-সহ বিভিন্ন খাবার খেয়েছে দুষ্কৃতীরা । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা-কাটোয়া রোডের ছাতনি মোড় থেকে জামালপুরের বুড়োরাজ মন্দিরের দিকে যাওয়ার পিচ রাস্তার পাশে রাসমণি স্মৃতি ভবনে পরপর দু’টি বাড়িতে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । বাড়ির মালিক চন্দ্রনাথ বৈরাগ্য । তিনি কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত । কর্মসূত্রে অরুণাচল প্রদেশে থাকেন । বাড়িতে রয়েছেন তার স্ত্রী কৃষ্ণা বৈরাগ্য । দিন কয়েকের জন্য তিনি বাপের বাড়ি গিয়েছিলেন । রবিবার দুপুরে বাড়ি ফেরেন । আর বাড়িতে ঢুকে তিনি দেখেন শোবার ঘরের আলমারি খোলা এবং সব কিছু লণ্ডভন্ড হয়ে পড়ে আছে । নগদ টাকা,গহনা থেকে শুরু করে দামিদামি সামগ্রী লুটপাট করে নেওয়া হয়েছে । 

কৃষ্ণা দেবী জানান,বাড়ির সিঁড়ির চিলেকোঠার অংশের চাল ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। এরপর শোওয়ার ঘরের তালা ভেঙে শাবল দিয়ে স্টিলের আলমারি ভেঙে প্রায় ১২ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় এক লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে  বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন বলে জানান। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। বাড়িগুলির বিভিন্ন অংশ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। দুই পরিবারকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।।

Previous Post

মৎস্যাবতার : প্রলয়কালে বেদ ও সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান নারায়ণ যখন মীন রূপ ধারন করেছিলেন  

Next Post

জয়পুরে একটি মন্দিরে সকালে মাইকে ভজন বাজানোয় বৃদ্ধ পুরোহিতকে নির্মমভাবে মারধর,  গ্রেপ্তার হরিশ ও দেবাংশ নামে দুই যুবক 

Next Post
জয়পুরে একটি মন্দিরে সকালে মাইকে ভজন বাজানোয় বৃদ্ধ পুরোহিতকে নির্মমভাবে মারধর,  গ্রেপ্তার হরিশ ও দেবাংশ নামে দুই যুবক 

জয়পুরে একটি মন্দিরে সকালে মাইকে ভজন বাজানোয় বৃদ্ধ পুরোহিতকে নির্মমভাবে মারধর,  গ্রেপ্তার হরিশ ও দেবাংশ নামে দুই যুবক 

No Result
View All Result

Recent Posts

  • আর্থিক দুর্নীতি মামলায় এবার ইডির র‍্যাডারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, দুর্গাপুজোর ভুয়া পাস বিক্রির নামে বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে সাতসকালেই ইডির 
  • পরম ভক্ত অম্বরীষকে রক্ষার্থে ভগবান  যখন ঋষি দূর্বাসার বিরুদ্ধে সুদর্শন চক্র প্রয়োগ করেছিলেন : জানুন ভক্তবৎসল নারায়ণের এই লীলা সম্পর্কে
  • “আমি এক শিশুকন্যাকে বিয়ে করেছি ; এখন আমার এমন এক শিশুকন্যার সাথে দেখা হয়েছে যে আমাকে অনুপ্রানিত করে” : মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিল
  • দেশবিরোধী কার্যকলাপ ও চক্রান্তের অভিযোগে এনআইএ -এর হাতে গ্রেপ্তার বিতর্কিত ইউটিউবার দীপক বেপারী 
  • বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ভরা বাজারে মিয়ানমার সেনার বিমান হামলা, মৃত অন্তত ৩৩, আহত তিন ডজন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.