এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,০৭ অক্টোবর : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী সমাজবিজ্ঞানের ছাত্রী নিমিশা ঠাকুরিয়ার মৃত্যুর ঘটনায় ধৃত তার প্রেমিক আসিফ আলী(২৬) পুলিশ হেফাজত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পুণঃনির্মানের জন্য গতকাল ভোরে তাকে ধারাপুর থেকে আজারার দিকে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা করলে পুলিশ তার দুই হাঁটুতে গুলি করে।
গুয়াহাটির উপকণ্ঠে আজারার কাছে একটি হোমস্টেতে প্রেমিক আসিফ আলীর সঙ্গে উঠেছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্রী নিমিশা ঠাকুরিয়া । ঘটনার দিন ভোর ২টার দিকে নিমিশা তার মাকে ফোন করে কাঁদতে কাঁদতে জানায় যে তাকে মারধর করা হচ্ছে, বুকে আঘাত করা হচ্ছে এবং সে শ্বাস নিতে পারছে না। এরপর ওই হোমস্টেতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।ঘটনাটি ঘটার সময় তাঁর সঙ্গে একই হোমস্টের ঘরে থাকা তাঁর প্রেমিক আসিফ আলীকে পুলিশ গ্রেপ্তার করে।
মৃতার বাবা যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগ দায়ের করেন। ধৃত আশিক পুলিশকে জানায় যে নিমিশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনায় তাকে এবং হোমস্টের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।।

