• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশকে ঘিরে ধরে এলোপাথাড়ি বোমাবাজি, গুরুতর আহত ২ এএসআই ও এক সিভিক ভলান্টিয়ার  

Eidin by Eidin
September 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশকে ঘিরে ধরে এলোপাথাড়ি বোমাবাজি, গুরুতর আহত ২ এএসআই ও এক সিভিক ভলান্টিয়ার  
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৪ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেকে হানা দিতেই পুলিশকে ঘিরে ধরে এলোপাথাড়ি বোমাবাজির ঘটনা ঘটেছে । রবিবার রাতে ঘটনাটি ঘটে সালার থানার খাড়েরা এলাকায় । গুরুতর আহত হয়েছেন দুই সাব-ইন্সপেক্টর ও একজন সিভিক ভলান্টিয়ার । তারা বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । বর্তমানে গোটা গ্রাম ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী ।

জানা গেছে,খাড়েরা বাসস্ট্যান্ড এর আগে গ্রাম ঢুকছে ডানদিকে মাঠের মাঝে একটা স্কুল রয়েছে । অন্ধকার নামলেই ওই স্কুলে দীর্ঘদিন ধরে জুয়ার ঠেক বসত ।  রবিবার রাতে খবর পেয়ে রবিবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ সালার থানার পুলিশ বাহিনী সেখানে হানা দেয় । ওই দলে ছিলেন পাঁচজন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল -সিভিক ভলেন্টিয়ার মিলে ১০ জন । 

জানা গেছে,পুলিশ আচমকা হানা দিয়ে জুয়ার ঠেক থেকে কয়েকজন দুষ্কৃতীকে তুলে আনে । কিন্তু সেই সময় ৩০-৪০ জনের একটি দল পুলিশকে ঘিরে ধরে মুড়িমুড়কির মত বোমা ছুড়তে থাকে । মোট ৩৫ থেকে ৪০ টি বোমা ছোড়া হয় । বোমার স্প্লিন্টার লেগে গুরুতর আহত হন ৩ জন পুলিশ কর্মী । তাদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর সাদেক আলি, তার সঙ্গী আরও এক সাব-ইন্সপেক্টর এবং একজন সিভিক ভলান্টিয়ার । তারা বর্তমানে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । 

ঘটনার পর আশপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে সালারের খাড়েরা গ্রাম ঘিরে ফেলা হয় । ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে । পুলিশ দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে ।। 

Previous Post

প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে ভিন ধর্মের প্রেমিককে বিয়ে, মাত্র ৪ বছরের মাথায় খুন নওমুসলিম তরুনী 

Next Post

লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 

Next Post
লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 

লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • ‘সর্বোচ্চ নেতাকে অপমান করার’ অভিযোগে ৩৩ বছর বয়সী ব্লগারের মৃত্যুদণ্ড দিল ইরান 
  • দিশা সালিয়ানের মৃত্যু মামলায়  আদিত্য ঠাকরে ও রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই 
  • “টুকরে টুকরে গ্যাং” রূপী “অসুরদের থেকে “সাবধান” করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
  • বিদ্যুৎ,ডিজেল আর রান্নার গ্যাসের তীব্র সঙ্কটের পড়ে টনক নড়ে গেছে বাংলাদেশের ; এখন  ভারতের সম্পর্ক নতুন করে শুরু করতে চায় প্রতিবেশী দেশের মৌলবাদী সরকার 
  • লক আপে ২০ বছরের তরুনকে পিটিয়ে মেরে শৌচাগারে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ চন্দ্রকোনা থানার পুলিশের বিরুদ্ধে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.