রাজনীতির নতুন মাঠ এখন Social Media ? Algorithm-ই কী ঠিক করবে ভবিষ্যৎ ভারতের শাসককে ? নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে Cockroach Janta Party এসে রাজনীতির নিয়মটাই কার্যত বদলে দিল। এখন রাজনীতির মাঠ Instagram. যেখানে Whatsapp University-র দিন শেষ। Cockroach Janta Party-র প্রতিবাদ থেকে ধর্মেন্দ্র প্রধান-এর ইস্তফার পর্যায়ক্রমেএকটা জিনিসই স্পষ্ট হয়ে গেছে : আধুনিক রাজনীতিতে কৌশলগত যোগাযোগ বা communication strategy সবচেয়ে অবহেলিত, কিন্তু এটাই সবচেয়ে জরুরি উপাদানগুলোর মধ্যে একটা। এটাকে অবহেলা করার অর্থ নিজেদের বিপদ নিজেই ডেকে আনা।
Cockroach Janta Party-র আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ প্রমাণ করে দিল যে, আধুনিক রাজনীতিতে কৌশলগত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অবহেলা করার পরিণতি ভয়াবহ হতে পারে । আজকের রাজনীতিতে Communication Strategy-ই হল আসল খেলা। একে হালকা ভাবলে, পুরো খেলাটাই হেরে যেতে হবে।
বুমার, মিলেনিয়াল, Gen Z, Gen A এগুলো কী? বড় হয়ে ওঠার সময় কোন প্রজন্ম কিভাবে টেকনোলজি একসেস করতে পারছে। বুমার আংকেলদের স্বচ্ছন্দের জায়গা হোয়াটসঅ্যাপ, মিলেনিয়ালসদের ফেসবুক আর Gen z-দের ইনস্টাগ্রাম। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মূলত একটা ন্যারেশন তৈরী করে শেয়ার করে দেওয়া হয়, ফেসবুকেও পক্ষে বিপক্ষে রাজনীতির চর্চা চলে। কিন্তু ইন্সটাগ্রামের প্রজন্ম না খবরের চ্যানেল দেখে, না ফেসবুক হোয়াটসঅ্যাপ ন্যারেশানের ধার ধারে। যে জন্য মিডিয়া চ্যানেলগুলো আর IT Cell এত বিষোদগার করেও দেশজুড়ে জনস্রোত আটকাতে ব্যর্থ হয়েছে। মোদী ক্যাবিনেট মিটিং ডেকে ইন্সটাতে এক্টিভ হতে বলেছে, মাঝরাতে এসে লাইভ করতে হয়েছে।
কাজেই ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। নতুন প্রজন্মের রাজনৈতিক ছুতমার্গতা নেই, এরা অনেক বেশী ইনক্লুসিভ, এরা যে পরিমান নলেজ নিয়ে বসে আছে, কোনো আদেশ উপদেশের ধার ধারেনা, এরা ঝুকি নিতে ভালোবাসে, ফাইনেন্সিয়াল নলেজে ছোটোবেলা থেকেই ম্যাচিওর্ড।
কোনো সন্দেহ নেই, নেপাল বাংলাদেশ সহ ইউরোপ আমারিকার দেশগুলোতে কিভাবে নতুন প্রজন্মের আন্দোলন দানা বাধছে তার পাশে ভারতের genZ -দের গল্পটা রেখে বোঝার চেষ্টা করলে একটা গ্লোবাল কনটেক্সটে উঠে আসে।
Gen Z-রা ৩০ সেকেন্ডের রিলসে ফ্যাক্ট চেক করে নেয়। প্রথম বোর্ড এক্সাম-এর পর থেকেই জলবায়ু, মানসিক স্বাস্থ্য, ফাইনান্স এইসব নিয়ে ক্লাসে কথা বলা শুরু করে দেয়। ১৭ বছরেই SIP, startup বোঝে । “উপর থেকে বলেছে তাই”– এই লজিক আর চলে না, প্রমাণ চায়।
তাই, খেলাটা আর এখন অফিস টাইমের প্রেস কনফারেন্সে নেই। খেলাটা এখন Algorithm-এ। Meme, Reel আর Narratives-এর লড়াই এখন রাজনীতির counter-attack আর high-press strategy। বুঝতে হবে এই নতুন মাঠ আর নতুন স্ট্যাটিজির সমীকরণকে; এই দুটো মিলেই এখন ফলাফল ঠিক করে দেয় ।।
★ লেখক সম্পর্কে : পাঁচলা মহাবিদ্যালয়,ইতিহাস বিভাগ, স্টেট এডেড কলেজ শিক্ষক ।
★ দাবিত্যাগ : প্রতিবেদনে বর্নিত মতামতের দায় সম্পূর্ণ লেখকের । এর সঙ্গে এইদিন-এর কোনো সম্পর্ক নেই।।
