এইদিন বিনোদন ডেস্ক,২০ নভেম্বর : তনুশ্রী দত্তের পর এবার আরও একজন অভিনেত্রী প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর সম্পর্কে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন । আর ওই অভিনেত্রী হলেন সামিরা রেড্ডি । তিনি জানিয়েছেন নানা পাটেকর কেমন মানুষ ছিলেন।
নানা পাটেকরের মৃত্যুর পর এই প্রথম তাঁর সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী সামিরা রেড্ডি। নানা পাটেকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তিনি কিছু চাঞ্চল্যকর তথ্যও প্রকাশ করেছেন তিনি ।
হিন্দি সিনেমার অন্যতম প্রভাবশালী এবং স্পষ্টভাষী অভিনেতা হিসেবে পরিচিত প্রয়াত নানা পাটেকর চলতি বছরের ৮ই অক্টোবর ৭৫ বছর বয়সে পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুর পর থেকে ভক্ত ও বন্ধুরা তাঁর সম্পর্কে একের পর এক তথ্য প্রকাশ করছেন, আবার অনেকে তাঁর ভূয়সী প্রশংসা করছেন। নানা পাটেকরে মৃত্যুর পরেও তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সরব হন তনুশ্রী দত্ত । যা ঘিরে তোলপাড় পড়ে যায় বলিউড ইন্ডাস্ট্রিতে ।
এবারে অভিনেত্রী সামিরা রেড্ডি এখন এই তালিকায় যোগ দিয়েছেন। তিনি নানা পাটেকরের চরিত্র সম্পর্কে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। বাস্তব জীবনে তিনি কেমন মানুষ ছিলেন তা তিনি প্রকাশ করেছেন এবং তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, এমনকি তাঁর কিছু অজানা দিকও তুলে ধরেছেন।সমীরা রেড্ডি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের শুরুর দিকের কথা স্মরণ করে বলেন যে, ‘ট্যাক্সি নং ৯২১১’-এর শুটিংয়ের সময় তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন। সেই সময় তিনি এটা জেনে খুব অবাক ও খুশি হয়েছিলেন যে, পর্দার আড়ালে নানা পাটেকর কতটা বড় একজন সমাজকর্মী ছিলেন। তিনি নানা পাটেকরের সঙ্গে ‘ডরনা মানা হ্যায়’ (২০০৩) এবং ‘ট্যাক্সি নং ৯২১১’ (২০০৬)-এর মতো ছবিতে কাজ করেছেন। সমীরা রেড্ডি বলেন যে, নানা পাটেকর নীরবে এবং উদারভাবে অনেক দাতব্য সংস্থা ও প্রতিষ্ঠানে অর্থ দান করতেন, কিন্তু তিনি কখনও তা প্রচার করেননি বা প্রচার চাননি।।
