• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 

Eidin by Eidin
November 20, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : কালীপূজোর সময় কালীঘাটের হরিশ চ্যাটার্জী রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাড়ার একাধিক পূজোর উদ্বোধন করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । কিন্তু তিনি উদ্বোধন করে চলে যাওয়ার অব্যবহিত পরেই স্থানীয় এক গৃহবধূকে পিতলের কলস থেকে গঙ্গাজল নিয়ে রাস্তায় ছেটাতে দেখা যায়। মহিলাকে সাংবাদিকরা গঙ্গজল ছেটানোর কারন জিজ্ঞাসা করলে তিনি জানান, শুভেন্দু অধিকারীর আগমনে অশুদ্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট তিনি শুদ্ধ করছেন । সেই মহিলাই কালীঘাট থানায় রীতিমতো চিঠি লিখে শুভেন্দু অধিকারীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন । এমনকি সেদিনের তার এহেন কৃতকর্মের জন্য মমতা ব্যানার্জির ‘প্ররোচনা’ এবং স্থানীয় তৃণমূল কর্মী সুমিত দে’র ইন্ধনে তিনি এই কাজ করেছেন । এমনকি সুযোগ পেলে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পা ধরে ক্ষমা চেয়ে নেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন । 

কালীঘাট থানায় জমা দেওয়া  সাথী গুন নামে ওই মহিলার চিঠিটি বিভিন্ন সংবাদমাধ্যকে প্রকাশ করা হয়েছে । চিঠিতে লেখা হয়েছে : “আমি শ্রীমতি সাথী গুন, স্বামী শুভাশিস গুন,৩০/বি হরিশ চ্যাটার্জী রোডের বাসিন্দা । আপনার কাছে বিনীত নিবেদন এই যে,গত ১১ নভেম্বর ২৬ হরিশ চ্যাটার্জী রোডে সেবক সংঘের কালীপূজোতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর তিনি চলে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্ররোচনায় সুমিত দে আমার হাতে গঙ্গাজলসহ একটা পাত্র তুলে দেয় । আমাকে ছিটিয়ে দিতে বলে । সেই মত আমি করি ।’

এরপর তিনি লিখেছেন,’পরে আমি বিষয়টি বুঝতে পেরে আমি ভীষণ ভাবে কষ্ট পাই। এই ঘটনার জন্য আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী  । আমি মনেপ্রাণে ক্ষমা প্রার্থনা করছি । ভবিষ্যতে সুযোগ পেলে আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেব । আমি অতি সাধারণ মানুষ । এই ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি । করজোড়ে ক্ষমাপ্রার্থনা করছি । বিনীত সাথী গুন।’ চিঠিতে ১৩/১১/২০২৬ তারিখ দেওয়া হয়েছে । 

উল্লেখ্য,ভাইফোঁটার আগের দিন সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জী রোডের একাধিক কালীপূজার উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি সেবক সংঘের কালীপুজো মণ্ডপ থেকে ঘুরে আসার পরেই স্থানীয় গৃহবধূ সাথী গুনকে একটা পিতলের ঘট হাতে রাস্তায় জল ছেটাতে দেখা যায় । সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে তিনি মণ্ডপ চত্বরে গঙ্গাজল ছিটিয়ে এলাকা ‘শুদ্ধিকরণ’ করছেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হলে ঘটনার দু’দিনের মাথায় কালীঘাট থানায় ওই হাতেলেখা চিঠিটি জমা দিয়ে আসেন। চিঠিতে তিনি সরাসরি মমতা ব্যানার্জি ও তার এক ঘনিষ্ঠ নেতার দিকে অভিযোগের আঙুল তোলায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে । যদিও চিঠিতে ওঠা অভিযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর বা তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

Previous Post

শ্রী নন্দকুমারাষ্টকম্ : ভক্তিভরে এই স্তোত্র পাঠে মানসিক শান্তি, দুঃখমোচন এবং ভগবৎ-প্রেমে নিষ্ঠা বৃদ্ধি করে

No Result
View All Result

Recent Posts

  • শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 
  • শ্রী নন্দকুমারাষ্টকম্ : ভক্তিভরে এই স্তোত্র পাঠে মানসিক শান্তি, দুঃখমোচন এবং ভগবৎ-প্রেমে নিষ্ঠা বৃদ্ধি করে
  • সেনাবাহিনীর গাড়ি আটকে চালান কাটায় সাসপেন্ড আসামের জোরহাটের মহিলা মোটর ভেহিকেল ইন্সপেক্টর 
  • ইরানের কারাগারের ভিতরে যমজ বোনকে যৌন নির্যাতন, বিচার চাইতে আদালতে গিয়ে তারা দেখেন সেই  কর্মকর্তাই বনে গেছে বিচারক   
  • উত্তরবঙ্গের সামরিক বিমানঘাঁটি ও  সংবেদনশীল স্থানে গোয়েন্দাগিরি,  আটক বাংলাদেশি নাগরিক 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.