• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা

Eidin by Eidin
November 20, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ নভেম্বর : অস্ত্রোপচারে দেরি এবং চিকিৎসায় গাফিলতির জেরে গর্ভস্থ অবস্থায় পুত্র সন্তানের মৃত্যু মেনে নিতে পারেননি বাবা তাপস রায়।পুত্রের মৃত্যুর জন্য তিনি পূর্ব বর্ধমানে জামালপুরের কালাড়াঘাট এলাকার লাইফ কেয়ার নার্সিংহোম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে দায়ী করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়েই জেলা প্রশাসনকে চিঠি দিয়ে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।সেই চিঠি পেয়ে  জেলা প্রশাসন বুধবার স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট তলব করেছে।স্বাস্থ্য দফতর বিশেষ তদন্ত কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দাখিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ।

তাপস রায়ের বাড়ি হুগলীর ধনিয়াখালি থানার অন্তর্গত নিশ্চিন্তপুরে।তাঁর শ্বশুরবাড়ি জামালপুরের
জোড়বাঁধ এলাকায়।সন্তান প্রসবের জন্য গত ১ অক্টোবর স্ত্রী শ্রাবণী রায়কে কাড়ালাঘাটের লাইফ কেয়ার নার্সিংহোমে ভর্তি করেছিলেন তাপস। তাঁর অভিযোগ,’ওইদিন তাঁর স্ত্রীর অস্ত্রোপচার (সিজার) হয়নি।পরের দিন অস্ত্রোপচার করা হয়।অস্ত্রোপচার শেষে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়,’ তাঁর স্ত্রী পুত্র  সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু বাচ্ছাটি মারা গিয়েছে’। তা শুনেই চিকাৎসায় গাফিলতির অভিযোগ এনে তাপস রায় জামালপুর থানায় নার্সিংহোম কর্তৃপক্ষ  ও শল্য চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে পুলিশকে তাপস জানিয়ে ছিলেন, “অস্ত্রোপচার করতে দেরি করার জন্যেই তাঁর  পুত্র সন্তানের মৃত্যু হয়েছে ।” সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ সদ্য ভূমিষ্ট শিশুর মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়।একই সাথে তাপস রায়ের অভিযোগপত্রটি জেলার স্বাস্থ্য আধিকারিকের(সিএমওএইচ) কাছে পাঠিয়ে দেয় পুলিশ ।

এরপর সিএমওএইচ এর নির্দেশে জামালপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) ওই নার্সিংহোমে গিয়ে তদন্ত করেন।তিনি প্রসূতি শ্রাবণী রায়ের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও নথি সংগ্রহ করেন।তবে পুত্র সন্তানের এহেন মৃত্যু জন্য শুধুমাত্র পুলিশের কাছে অভিযোগ দায়ের করেই থেকে থাকেননি তাপস রায় । তিনি ৫ অক্টোবর জাতীয় শিশু সুরক্ষা কমিশনেও অভিযোগ জানান।তিনি কমিশনকে জানান,’গর্ভস্থ অবস্থায় তাঁর পুত্র সন্তানের মৃত্যুর জন্যে  নার্সিংহোম কর্তৃপক্ষ এবং তাদের কিকিৎসক দায়ী’।সেই অভিযোগের সারবত্তা জানার জন্যে কমিশন জেলা প্রশাসনকে চিঠি পাঠায়।চিঠি পেয়ে জেলাশাসক সমাজ কল্যাণ দফতরকে সবিস্তার খতিয়ে দেখার নির্দেশ দেন।

অভিযোগকারী তাপস জানিয়েছেন,জেলা প্রশাসনের আধিকারিকরা জামালপুরে জোড়বাঁধে তাঁর শ্বশুরবাড়িতে গিয়ছিলেন।তারা শ্বশুরবাড়ির সদস্যদের বয়ান নথিভুক্ত করেছেন ।তাপস বলেন,
জাতীয় সুরক্ষা কমিশনের হস্তক্ষেপে স্বাস্থ্য দফতর ওই নার্সিংহোম ও চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলেই আমি আশা করছি।” কালাড়া এলাকার বাসিন্দাদের কথায় জানা গিয়েছে,”বামফ্রন্টের আমলে কালড়াঘাট এলাকায় “লাইফ কেয়ার” নার্সিংহোমটি চালু হয়। চালুর পর থেকে নানা অভিযোগে বারে বারে শিরোনামে থেকেছে  নার্সিংহোমটি । একাধিক বেনিয়ম ও ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট বা সিই শংসাপত্র না থাকার জন্যে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জেলা স্বাস্থ্য দফতর নার্সিংহোমটি বন্ধ করে দিয়েছিল।তারপর ফের  নার্সিংহোমটি চালু হলেও অভিযোগ ওঠায় কোনও বিরাম পড়ে নি । যদিও এই সদ্যজাতর মৃত্যুর ক্ষেত্রে তাঁদের কোনও গাফিলতি নেই বলে ঘটনার পরেই দাবি করেছিল নার্সিংহোম কর্তৃপক্ষ ।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,সমাজকল্যাণ দফতরের এক প্রতিনিধি জামালপুরে গিয়ে  অভিযোগকারীর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট তৈরি করেছেন। জেলা স্বাস্থ্য দফতরের রিপোর্ট আসার পরে তার সঙ্গে সমাজ কল্যাণ দফতরের রিপোর্ট একত্র করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।।

Tags: BurdwanDistrict NewsJamalpur NurshingHomeWestbengal
Previous Post

শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 

No Result
View All Result

Recent Posts

  • গর্ভাবস্থায়  পুত্র সন্তানের মৃত্যু, নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ বাবা
  • শুভেন্দু অধিকারীর পূজো উদ্বোধনের পর রাস্তায় গঙ্গাজল ছিটিয়ে রাস্তা “শুদ্ধ করা” মমতা তৃণমূলের মহিলা কর্মীর ক্ষমাপ্রার্থনা 
  • শ্রী নন্দকুমারাষ্টকম্ : ভক্তিভরে এই স্তোত্র পাঠে মানসিক শান্তি, দুঃখমোচন এবং ভগবৎ-প্রেমে নিষ্ঠা বৃদ্ধি করে
  • সেনাবাহিনীর গাড়ি আটকে চালান কাটায় সাসপেন্ড আসামের জোরহাটের মহিলা মোটর ভেহিকেল ইন্সপেক্টর 
  • ইরানের কারাগারের ভিতরে যমজ বোনকে যৌন নির্যাতন, বিচার চাইতে আদালতে গিয়ে তারা দেখেন সেই  কর্মকর্তাই বনে গেছে বিচারক   
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.