• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বনগাঁয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও সামনেই হস্তমৈথুন করার অভিযোগে গ্রেপ্তার মিজানুর মণ্ডল নামে এক বিবাহিত যুবক 

Eidin by Eidin
July 12, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বনগাঁয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও সামনেই হস্তমৈথুন করার অভিযোগে গ্রেপ্তার মিজানুর মণ্ডল নামে এক বিবাহিত যুবক 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১২ জুলাই : উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় যৌন হেনস্থা, খুনের চেষ্টা এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বিবাহিত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মিজানুর মণ্ডল। জানা গেছে,ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় । টিউশন পড়ে সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীর পথ আটকায় মিজানুর। নির্জন রাস্তার সুযোগ নিয়ে সে ছাত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করার পাশাপাশি তার সামনেই হস্তমৈথুন করে এবং বাধা দেওয়ায় ছাত্রীর গলা টিপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। ওই যুবকের হাত থেকে রক্ষা পেতে প্রাণপণে আর্তনাদ করতে থাকে ওই ছাত্রী। অভিযোগ, সেই সময় ত্রীকে গলা টিপে খুন করার চেষ্টাও হয়! এদিকে ছাত্রীর আর্তনাদ শুনে কয়েকজন ওই এলাকায় চলে আসে। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রী ও তার পরিবার। পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে অভিযুক্ত মিজানুর মণ্ডলকে। আজ রবিবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এদিকে অভিযোগ অস্বীকার করেছে ধৃত মিজানুর মণ্ডলকে। তবে সে নিজের কুকীর্তি অস্বীকার করলেও পুলিশ বলছে ভিন্ন কথা । পুলিশ জানিয়েছে, ধৃত মিজানুর মণ্ডল বিবাহিত এবং চরম বিকৃত মানসিকতা তার । সে প্রায়শই গ্রামের নির্জন এবং ফাঁকা রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকত এবং মহিলারা রাস্তা দিয়ে গেলে অশালীন অঙ্গভঙ্গি ও শারীরিক হেনস্থা করত বলে আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।মহিলাদের দেখে হস্তমৈথুন করত । 

এদিকে ধৃতের নখের আঁচড়ে আহত ও আতঙ্কিত ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ, এবং অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা ।।

Previous Post

বিজেপি সমর্থক মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধর,শ্লীলতাহানি, মাথা মাথা ন্যাড়া করে জিভ কেটে নেওয়ারও চেষ্টা সোনারপুরের তৃণমূল নেত্রী ফিরদৌসি বেগমের দুর্বৃত্তবাহিনীর বিরুদ্ধে, গ্রেপ্তার তারিফ উদ্দিন নামে এক দুষ্কৃতী 

Next Post

“যখন আমি বাইরে যাই, তখন আমার জাতি-ধর্ম বাড়িতে রেখে আসি” : আন্নামালাই 

Next Post
“যখন আমি বাইরে যাই, তখন আমার জাতি-ধর্ম বাড়িতে রেখে আসি” : আন্নামালাই 

"যখন আমি বাইরে যাই, তখন আমার জাতি-ধর্ম বাড়িতে রেখে আসি" : আন্নামালাই 

No Result
View All Result

Recent Posts

  • “যখন আমি বাইরে যাই, তখন আমার জাতি-ধর্ম বাড়িতে রেখে আসি” : আন্নামালাই 
  • বনগাঁয় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও সামনেই হস্তমৈথুন করার অভিযোগে গ্রেপ্তার মিজানুর মণ্ডল নামে এক বিবাহিত যুবক 
  • বিজেপি সমর্থক মহিলাকে গাছে বেঁধে বেধড়ক মারধর,শ্লীলতাহানি, মাথা মাথা ন্যাড়া করে জিভ কেটে নেওয়ারও চেষ্টা সোনারপুরের তৃণমূল নেত্রী ফিরদৌসি বেগমের দুর্বৃত্তবাহিনীর বিরুদ্ধে, গ্রেপ্তার তারিফ উদ্দিন নামে এক দুষ্কৃতী 
  • ঋতব্রত ব্যানার্জিরাই আসল তৃণমূল : আদালতের রায়ে দল এবং দলের গচ্ছিত বিপুল টাকা হারিয়ে কার্যত পথে বসল কালীঘাট শিবির 
  • ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হিন্দু বধূকে অপহরণ পর বন্দি করে ৩ দিন ধরে ধর্ষণ ; জামাত ইসলামি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.