এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ সেপ্টেম্বর : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংখ্যাগুরু দের নৃশংস বর্বরোচিত অত্যাচার সমস্ত সীমা অতিক্রম করেছে । চুরির মিথ্যা অভিযোগে এক ব্যক্তিকে বাজারের মধ্যে খুঁটির সঙ্গে রাতভর বেঁধে রেখে নির্মমভাবে গনপ্রহার দিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন । খাবার পর্যন্ত দেওয়া হয়নি ওই অসহায় হিন্দুকে । খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে। বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়।
ঘটনাটি বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের । স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার মিথ্যা অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি । বাবাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে ছোট্ট পড়ে মেয়েটি । সংখ্যাগুরু সম্প্রাদায়ের এই প্রকার অমানবিকতায় নিন্দার ঝড় উঠেছে ।।

