• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তৃণমূলের ‘জননেত্রী’কে নিয়ে সেই আবেগ আর নেই ; ‘জনপ্রিয়তা’ দেখাতে নিতে হচ্ছে বিশেষ কৌশল ! 

Eidin by Eidin
September 26, 2026
in কলকাতা, রাজ্যের খবর
তৃণমূলের ‘জননেত্রী’কে নিয়ে সেই আবেগ আর নেই ; ‘জনপ্রিয়তা’ দেখাতে নিতে হচ্ছে বিশেষ কৌশল ! 
4
SHARES
58
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ সেপ্টেম্বর : সিপিএমের রক্তচক্ষু-দুর্বৃত্তায়ন-দুর্নীতি আর অপশাসন থেকে মুক্তি পেতে একসময় মমতা ব্যানার্জিকে আঁকড়ে ধরেছিল রাজ্যের মানুষ । ২০১১ সালে সেই গনরোষকে কাজে লাগিয়ে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে ক্ষমতায় আসেন মমতা ৷ সমসাময়িক সময়ে মমতা ব্যানার্জি মানেই ছিল একটা ‘আবেগ’ ৷ কিন্তু ১৫ বছরের শাসনকালে মমতাকে নিয়ে সেই আবেগ উবে যায় । তার প্রতিফলন ঘটে ২০২৬ শের বিধানসভার ভোটে । কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে মমতার দল তৃণমূল কংগ্রেস ৷ তবে সিপিএম তাদের পরাজয় মাথা পেতে নিলেও, মমতা আজও পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না । বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে যাচ্ছেন তিনি ৷

কিন্তু মমতা ব্যানার্জি বা তার খুব কাছের নেতারা বাস্তবটা মেনে নিতে না চাইলেও সাম্প্রতিক সময়ে ‘কালীঘাট তৃণমূল’ দ্বারা আয়োজিত মমতার সভায় মানুষের উপস্থিতি বলছে ভিন্ন কথা । দলনেত্রীর কথিত ‘জনপ্রিয়তা’ দেখাতে নিতে হচ্ছে বিশেষ কৌশল !  অন্তত এমনই দাবি করছেন নিন্দুকেরা । আজ শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির সভা ছিল । শ্রীরামপুর কোর্ট ময়দানে আয়োজিত ওই জনসভায় তেমন ভিড় লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা । কিন্তু খোদ মমতা বিশেষ কোণ থেকে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বিশাল ভিড় দেখানোর চেষ্টা করেছেন । পালটা ভিডিও পোস্ট করেছেন কেউ কেউ । যেখানে কার্যত ফাঁকা মাঠের এক কোণে বাঁধা মঞ্চে মমতাকে ভাষণ দিতে দেখা যাচ্ছে । সেই সময় গুটিকয়েক মানুষকে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে মঞ্চের ঠিক সামনে । 

সবচেয়ে মর্মান্তিক বিষয় হল যে,মমতা ব্যানার্জি নিজেই এমন একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি নিজেই নিজের ‘জননেত্রী’ ভাবমূর্তিকে উপস্থাপন করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে৷ ভিডিও তে মমতাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা গেছে । সেই সময় দু’পাশে কিছু যুবকদের মোবাইল হাতে নেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য কথিত হুড়োহুড়ি করতে দেখা যাচ্ছে । কেউ কেউ বলছেন,এটা পুরোটাই ‘সাজানো নাটক’ । তাদের কথা হল,মুখ্যমন্ত্রী থাকার সময় মমতার সঙ্গে ছবি তোলার জন্য এহেন কথিত আবেগ পারতপক্ষে দেখা যেত না । তাই পরাজয়ের পর সেই আবেগ থাকার কথা নয়। আর যে ভিডিওটি মমতা পোস্ট করেছেন সেটি রেকর্ড করা হয়েছে ক্যামেরা অনেকটা নিচে নামিয়ে,যাতে মমতার পিছনের প্রকৃত চিত্র ধরা না পড়ে ! এমনটা মনে করছেন কেউ কেউ । 

প্রসঙ্গত, মমতা ব্যানার্জি যতই অস্বীকার করুন না কেন, তাঁর এবং তাঁর দলের এই শোচনীয় পরাজয়ের কারন হল গনরোষ ! যা তিনি হয়ত বুঝেও না বোঝার চেষ্টা করছেন । সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি,মুসলিম তোষামোদি রাজনীতি আর রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কারনে অনেক আগেই মানুষ মমতা ব্যানার্জির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন । বিশেষ করে আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত ভাবে খুনের ঘটনা আজও বহু সংবেদনশীল মানুষ ভুলতে পারেননি । তারা আজও বিশ্বাস করেন যে, আসল অপরাধীদের বাঁচাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মোড় ঘোরাতে নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছিলেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং । যদিও আজও অভয়ার পরিবার ন্যায়বিচার না পাওয়ায় বিজেপিকেও সন্দেহের নজরে দেখতে শুরু করেছেন বহু মানুষ ।। 

Tags: KolkataMamata Banarjee's popularityWestbengal
Previous Post

মন্তেশ্বরে ২ মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৪ 

Next Post

চুরির মিথ্যা অভিযোগে যুবককে রাতভর খুঁটিতে বেঁধে গনপ্রহার,মেয়ে এসে ক্ষুধার্থ বাবার মুখে তুলে দিল খাবার, বাংলাদেশের মুসলিমদের অমানবিকতায় নিন্দার ঝড়  

Next Post
চুরির মিথ্যা অভিযোগে যুবককে রাতভর খুঁটিতে বেঁধে গনপ্রহার,মেয়ে এসে ক্ষুধার্থ বাবার মুখে তুলে দিল খাবার, বাংলাদেশের মুসলিমদের অমানবিকতায় নিন্দার ঝড়  

চুরির মিথ্যা অভিযোগে যুবককে রাতভর খুঁটিতে বেঁধে গনপ্রহার,মেয়ে এসে ক্ষুধার্থ বাবার মুখে তুলে দিল খাবার, বাংলাদেশের মুসলিমদের অমানবিকতায় নিন্দার ঝড়  

No Result
View All Result

Recent Posts

  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে অনেক খারাপ রেকর্ড গড়ল ভারত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.