এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ সেপ্টেম্বর : আজ শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির সভা ছিল । শ্রীরামপুর কোর্ট ময়দানে আয়োজিত ওই জনসভায় তেমন ভিড় লক্ষ্য করা যায়নি৷ যানিয়ে কটাক্ষ করেছেন বিভিন্নজন । এক সময় তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান তথা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত ঋজু দত্ত এনিয়ে কটাক্ষ করেছেন । তিনি মজা করে বলেছেন, ‘দিদির কি করুণ অবস্থা !’
ফাঁকা মাঠে মমতা ব্যানার্জির ভাষণ দেওয়ার মুহুর্তের ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’দিদির করুণ অবস্থা! দলীয় প্রতীক হারিয়েছেন । ২০/২৯ জন লোকসভা সাংসদ দল ছেড়েছেন । ৪ জন রাজ্যসভা সাংসদ পদত্যাগ করেছেন । ৬৫/৮০ জন বিধায়ক দল ছেড়েছেন । জেলা নেতারা দল ছেড়েছেন । এবং এখন, এমনকি সমর্থকেরাও তাঁকে ত্যাগ করেছেন…মাঠের চেয়ে মঞ্চে বেশি লোক…মনগড়া ছবি ও ভিডিও দিয়ে প্রকৃত সমর্থন পাওয়া যায় না…এটা আই.এন.আই.এ ব্লকের জন্য, এই বোঝা বহন করার জন্য অভিনন্দন…মমতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নয়, কেবল অতীতের কঙ্কালসার অবশেষ…।’
‘নতুন তৃণমূল কংগ্রেস’-এর বিধায়ক ঋতব্রত ব্যানার্জিও এনিয়ে মমতা ব্যানার্জিকে বিদ্রুপ করতে ছাড়েননি । তিনি একই ভিডিও এক্স-এ শেয়ার করে লিখেছেন,’রাজনীতির শুরু হয় জনসাধারণ থেকে, শত শত মানুষ থেকে নয়, বরং লক্ষ লক্ষ মানুষ থেকে; সেখানেই প্রকৃত রাজনীতির সূচনা হয়।’।

