• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আউশগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ ; নাম জড়াল ৩ বিজেপি কর্মীর 

Eidin by Eidin
October 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আউশগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ ; নাম জড়াল ৩ বিজেপি কর্মীর 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার আলিগ্রামে শ্মশানবাসী এক সাধকের উপর হামলার অভিযোগ উঠেছে । এই ঘটনায় বরুণানন্দ নাথ ওরফে বরুণ ভট্টাচার্য নামে ওই সাধক গুসকরা পুলিশ ফাঁড়িতে স্থানীয় ৩ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি বনমালী লাহা,আকাশ গণ ও মাধব গণ । বিজেপির ৫ নম্বর মণ্ডল সভাপতি কমল মাহাতো বলেন,’আমাদের দলের নাম করে যদি কেউ সাধুসন্তের উপর হামলা চালায় তা বরদাস্ত করা হবে না । তারা আমাদের দলের কর্মী হতে পারে না।’ 

জানা গেছে,দীর্ঘদিন ধরে আলিগ্রামের শ্মশানে বসবাস করছেন অঘোরী সাধক বরুণানন্দ নাথ । তার অভিযোগ,বুধবার বিকেল নাগাদ তিনি যখন শ্মশানে নিজের কুঠিরে বসে সাধনা করছিলেন তখন আলিগ্রামের আকাশ গণ এবং মাধব গণ নামে দুই ব্যক্তি চড়াও হয়। আশ্রম ছেড়ে পালানোর জন্য হুঁশিয়ারি দেয়। তার প্রতিবাদ করলে কিল, চড়, ঘুঁষি মারতে থাকে।’ তার আরও অভিযোগ, বনমালী লাহার মদতেই তার উপর এই হামলা হয় । 

অন্যদিকে অভিযুক্ত বিজেপি কর্মী বনমালী লাহার দাবি,’আকাশ গণ এবং মাধব গণ নামে দুজন দলীয় কর্মী ওই সাধুর কাছে গিয়েছিলেয়ন। কথাকাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের ঘটনা ঘটেনি। বনমালীর পাল্টা অভিযোগ ওই সাধু মিথ্যাভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তবে বরুণানন্দ নাথের অভিযোগ, তার উপর হামলা এই প্রথম হয়নি। এর আগেও বনমালী লাহার নেতৃত্বে আকাশ গণ,মাধব গণরা শ্মশানের আশ্রমে চড়াও হয়ে তাঁকে হেনস্তা করেছিল। তখনও আশ্রম ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি দেয়। কিন্তু না মানায় ফের তাঁর উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে অভিযোগ বরুণানন্দ নাথের । 

বুধবার রাতেই গুসকরা পুলিশ ফাঁড়িতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বরুণানন্দ নাথ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Tags: AushgramBurdwanWestbengal
Previous Post

বিজেপির বিরুদ্ধে অভিজিৎ দীপকে এবং ধ্রুব রাঠিদের বিক্ষোভকে ‘পূর্ণ সমর্থন’ জানিয়ে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বললেন : “আশা করি, এই প্রতিবাদের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবার উন্নত হবে” 

Next Post

প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকারের বিদায় নিশ্চিত করল বিসিসিআই ; রবীন্দ্র জাদেজা রহস্যময় প্রতিক্রিয়া

Next Post
প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকারের বিদায় নিশ্চিত করল বিসিসিআই ; রবীন্দ্র জাদেজা রহস্যময় প্রতিক্রিয়া

প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকারের বিদায় নিশ্চিত করল বিসিসিআই ; রবীন্দ্র জাদেজা রহস্যময় প্রতিক্রিয়া

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.