• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ‘অভিমানী’ হুমায়ুন কবির ; হাউহাউ করে কাঁদলেন মিডিয়ার ক্যামেরার সামনে  

Eidin by Eidin
October 7, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ‘অভিমানী’ হুমায়ুন কবির ; হাউহাউ করে কাঁদলেন মিডিয়ার ক্যামেরার সামনে  
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৭ অক্টোবর : গতকাল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে । খোদ কংগ্রেসের বর্ষীয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী “সংঘর্ষ-বোমাবাজি” বা কোনো রকম অশান্তি ছাড়াই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। কিন্তু আম জনতা উন্নয়ন পার্টির (এইউপি) প্রধান হুমায়ুন কবির শাসকদল বিজেপির বিরুদ্ধে পুলিশকে দিয়ে ভোটলুটের অভিযোগ তুলেছেন । 

কিন্তু আজ মিডিয়ার ক্যামেরার সামনে হাউহাউ করে কেঁদে ফেললেন জনতা উন্নয়ন পার্টির (এইউপি) প্রধান হুমায়ুন কবির । তিনি ঘোষণা করেছেন, যতদিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকবেন তিনি বিধানসভায় ঢুকবেন না । এমনকি তিনি রাজনীতি ছেড়েও দিতে পারেন বলে জানিয়েছে । হুমায়ুন বলেন,’আমি নওদার মানুষের সঙ্গে আলোচনা করে বিধায়ক পদ থেকে পদত্যাগ করার বিষয়ে সিদ্ধান্ত নেবো ।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, যেকোনো মূল্যে ‘বাবরি মসজিদ’ হবেই । আদালত কোনো নির্দেশ না দিলে কোনো শক্তিই বাবরি মসজিদ নির্মান আটকাতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি । মাইনরিটি অ্যাফেয়ার্স, হাউস কমিটি, বিজনেস অ্যাডভাইসরি কমিটি, সর্বদলীয় বৈঠক কিংবা স্পিকারের ডাকা কোনও বৈঠকেও যোগ দেবেন না বলে জানান তিনি। তাঁর জন্য নির্ধারিত আসনটি ফাঁকা থাকবে বলেও জানান তিনি।

এদিকে এখনো পর্যন্ত যা আভাস পাওয়া যাচ্ছে যে,ওই দুই কেন্দ্রেই জয়লাভ করতে চলেছে বিজেপি ।  কিন্তু গতকাল ভোটের সময় পার্টি অফিসের সামনে থেকে কার্যত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য,রেজিনগরে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ প্রার্থী হয়েছেন। ভোটের আগে তিনি তিনি ছেলের জয়ের বিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন তিনি । কিন্তু আজ হুমায়ুন কবির বলেন,’রেজিনগরে বিজেপি জিতবে।’।

Tags: Humayun KabirMurshidabadRejinagar By ElectionWestbengal
Previous Post

ট্র্যাকে খালি পায়ে ও শাড়ি পরা এক তরুনীর দৌড় ভাইরাল ; জানুন পুরো কাহিনী 

Next Post

চেক বাউন্স মামলা থেকে মুক্তি পেতে পৈতৃক সম্পত্তি দিতে চাইলেন অভিনেতা রাজপাল যাদব

Next Post
চেক বাউন্স মামলা থেকে মুক্তি পেতে পৈতৃক সম্পত্তি দিতে চাইলেন অভিনেতা রাজপাল যাদব

চেক বাউন্স মামলা থেকে মুক্তি পেতে পৈতৃক সম্পত্তি দিতে চাইলেন অভিনেতা রাজপাল যাদব

No Result
View All Result

Recent Posts

  • দিল্লির জামা মসজিদ থানা এলাকায় ছুরি দিয়ে হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মীকে যখম করল নাবিল আহমেদ নামে এক যুবক 
  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.