অন্য প্রতিযোগীরা যখন জুতো ও ট্র্যাকস্যুট পরে খালি পায়ে দৌড়াচ্ছিলেন, তিনি তখন শাড়ি পরে খালি পায়ে দৌড়েছিলেন। কারণ তাঁর হোম গার্ডের চাকরিটা ভীষণ দরকার ছিল। তাঁর দুই সন্তানকে পড়াশোনা এবং প্রয়াত স্বামীর বাবা-মায় মিলে ৫ জনের সংসারের অন্নসংস্থানের জোয়াল এসে পড়েছে তাঁর কাঁধে । ছয় মিনিটে কবিতার ১৬০০ মিটার দৌড় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। ঝাড়খণ্ডের রামগড় জেলার বাসিন্দা কবিতা মাহাতো এখন একজন সোশ্যাল মিডিয়া তারকা। কবিতা রামগড়ে ২৮৪টি হোম গার্ড পদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।
তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর কবিতা পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন। তিনি তাঁর দুই ছোট সন্তানকে বড় করতে ও স্বামীর বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করতে একটি ভাটা কারখানায় কাজ করতেন। ট্র্যাকস্যুট বা দৌড়ানোর জুতো কেনার টাকা না থাকায় কবিতা প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে, শাড়ি পরে অনুশীলনের জন্য দৌড়াতে যেতেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় রানিং একাডেমির সদস্যরা কবিতার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা দেন। নিয়োগের পরীক্ষামূলক পর্ব সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পর্বের প্রক্রিয়া চলছে। হোম গার্ডের পদগুলিতে মহিলাদের জন্য ৫০% সংরক্ষণ রয়েছে। এছাড়াও বিধবা এবং বিবাহবিচ্ছিন্না মহিলাদের জন্য অতিরিক্ত ৫% সংরক্ষণ রয়েছে।।

