• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা 

Eidin by Eidin
October 7, 2026
in আন্তর্জাতিক
এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৭ অক্টোবর : এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা (আনসার আল্লাহ) ৷ আজ বুধবার ভোররাতে এসব হামলা চালানো হয়েছে । ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, কায়রো থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণ করার কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরটির রানওয়ের কাছে আঘাত হানে। কর্তৃপক্ষ ওই উড়োজাহাজের অবতরণ বাতিল করে সেটিকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পাঠিয়ে দেয়। হামলার সময় রানওয়েতে থাকা দুটি উড়োজাহাজকে আরও হামলা হতে পারে শঙ্কায় সরিয়ে নেওয়া হয়। হুথিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। এর মধ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা সৌদির রাজধানী রিয়াদের উত্তরে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।রয়টার্স জানিয়েছে, এডেন আন্তর্জাতিক বিমানবন্দর হুথিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বাকি অংশের প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ। 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনদাতা সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। জোট বলেছে, হুতিদের নিয়ন্ত্রিত সানা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে আর তারা উৎক্ষেপণ মঞ্চটির দিকে নজর রাখছে এবং সেটিকে ধ্বংস করবে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তারা বেশ কয়েকটি ড্রোন দিয়ে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যস্থল করেছে।

খালিদ বিমানবন্দরে হামলা হয়েছে কি না, এ বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

ইয়েমেনের বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে লড়াই তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার খবর এল। ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার হুথিদের বিরুদ্ধে ব্যাপক পাল্টা অভিযান শুরু করেছে। গত কয়েক সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল থেকে সরকারি বাহিনীকে হটিয়ে পুরো অঞ্চলটি দখল করে নিয়েছিল। এসব অঞ্চল উদ্ধারে সৌদি জোটের বিমান হামলার ছত্রছায়ায় ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে জড়িয়েছে।

ওই উপকূলীয় এলাকা পুনরুদ্ধার করতে পারলে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দেব প্রণালি ও উপকূলীয় শহর মোখা ইরানপন্থি হুতিদের হাতছাড়া হবে।।

Previous Post

অভিষেক ব্যানার্জি বিজেপিকে বলছেন : “ভোট চোর, দেশ কো ছোড়” ; “তুই তো চাকরি চোর,কয়লা চোর” : পালটা দিলেন বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় 

Next Post

ট্র্যাকে খালি পায়ে ও শাড়ি পরা এক তরুনীর দৌড় ভাইরাল ; জানুন পুরো কাহিনী 

Next Post
ট্র্যাকে খালি পায়ে ও শাড়ি পরা এক তরুনীর দৌড় ভাইরাল ; জানুন পুরো কাহিনী 

ট্র্যাকে খালি পায়ে ও শাড়ি পরা এক তরুনীর দৌড় ভাইরাল ; জানুন পুরো কাহিনী 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.