• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অভিষেক ব্যানার্জি বিজেপিকে বলছেন : “ভোট চোর, দেশ কো ছোড়” ; “তুই তো চাকরি চোর,কয়লা চোর” : পালটা দিলেন বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় 

Eidin by Eidin
October 7, 2026
in কলকাতা, রাজ্যের খবর
অভিষেক ব্যানার্জি বিজেপিকে বলছেন : “ভোট চোর, দেশ কো ছোড়” ; “তুই তো চাকরি চোর,কয়লা চোর” : পালটা দিলেন বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ অক্টোবর : প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল দিল্লির রাজপথে একজোট হয়েছিল বিজেপি বিরোধী দলগুলি । ছিল কালীঘাট তৃণমূলও । উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি, ডেরেক ও’ব্রায়েন,সৌগত রায়,কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মিত্র, সাগরিকা ঘোষ প্রমুখ । তাদের মধ্যে অভিষেক ব্যানার্জি শ্লোগান তোলেন, “ভোট চোর, দেশ কো ছোড় !” আর তিনি একথা সোশ্যাল মিডিয়ায় লিখতেই কটাক্ষের বন্যা বয়ে গেছে । বর্ষীয়ান সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায় পালটা জবাব দিয়েছেন,”তুই তো চাকরি চোর,কয়লা চোর” । 

আসলে অভিষেক দিল্লিতে বিক্ষোভের মুহুর্তে নিজের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন,’ভোট চোর, দেশ কো ছোড় ! যে সরকার জনগণের ভোটকে ভয় পায়, সে শাসন করার নৈতিক অধিকার ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে। আজ ভারত আমাদের গণতন্ত্রের মূল ভিত্তির উপর এক নির্মম আক্রমণের সাক্ষী হচ্ছে। জনগণের রায়কে অবজ্ঞা করা হচ্ছে, তাদের অধিকার পদদলিত করা হচ্ছে এবং তাদের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তার কথায়,’ভোট কেবল মেশিনের একটি সংখ্যা বা ভোটার তালিকার একটি নাম নয়। এটি একজন নাগরিকের কণ্ঠস্বর। এটি তাদের শক্তি। তাদের মর্যাদা। তাদের সাংবিধানিক অধিকার। কোনো সরকারেরই সেই কণ্ঠস্বরকে প্রভাবিত করার অধিকার নেই।কে ভোট দিতে পারবে আর কে পারবে না, তা নির্ধারণ করার অধিকার কোনো শাসকগোষ্ঠীর নেই। ক্ষমতার লোভ নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা বা জনগণের রায় চুরি করাকে ন্যায্যতা দিতে পারে না।’

অভিষেক লিখেছেন,’আজ, ইন্ডিয়া ব্লকের সাংসদরা একটি স্পষ্ট বার্তা নিয়ে একজোট হয়েছেন: আমরা ভীত হব না। আমাদের কণ্ঠরোধ করা যাবে না। এবং আমরা জনগণের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকারকে কখনো বিসর্জন দেব না। গণতন্ত্র জনগণের, সাময়িকভাবে ক্ষমতার আসনে বসা ব্যক্তিদের নয়। প্রতিটি ভোট গণনা করতে হবে।প্রতিটি কণ্ঠস্বর শুনতে হবে।প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে হবে। যদি তারা জনগণের রায় চুরি করার চেষ্টা করে, তবে তারা আমাদের তাদের পথে বাধা হিসেবে পাবে।এই লড়াই যেকোনো দল বা নির্বাচনের চেয়ে বড়। এটি ভারতের গণতন্ত্রের আত্মার জন্য লড়াই। এবং আমরা একেবারে শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।জয় হিন্দ।” 

এদিকে অভিষেক ব্যানার্জির মুখে গনতন্ত্র আর ভোট চুরির কথা শোনার পর পোস্টের কমেন্ট সেকশনে কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে । একজন লিখেছেন,’৭ লাখ ভোটে যে জিততে পারে সে একমাত্র সৎ।’ আর একজন লিখেছেন, ‘চাণক্য বলেছেন – “যদি কোনো রাজার সকল শত্রু তাঁর বিরুদ্ধে একজোট হয়, তবে বুঝতে হবে যে সেই রাজা ন্যায়পরায়ণ, সৎ ও সত্যবাদী।”

তবে কেউ কেউ অভিষেককে সমর্থনও করেছেন । ফতেবুল রহমান লিখেছেন,’ভারতবর্ষের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ দুই নক্ষত্র রাহুল গান্ধী মহাশয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ।’ শুভদ্বীপ মন্ডল লিখেছেন,’বিড়ালের অন্ধভক্তের মতো বেঁচে থাকার চেয়ে , সিংহের (অভিষেক ব্যানার্জী) এর মতোন লড়াই করে বেঁচে থাকাটা বেশি গর্বের ।’ 

উল্লেখ্য,মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সংসদ ভবনের মকরদ্বার থেকে নির্বাচন সদন অভিমুখে মেগা মিছিল শুরু করেন ইন্ডি জোটের প্রায় ৩০০ জন সাংসদ। মিছিলে রাহুল, প্রিয়াঙ্কা, মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে-সহ বিরোধী শিবিরের বহু হেভিওয়েট নেতা। নির্বাচন সদনের অদূরে নীতি আয়োগের অফিসের কাছে ও পরে আকাশবাণী ভবনের সামনে পুলিশ তাঁদের পথ আটকে দেয়।রাত আটটা নাগাদ রাহুল গাঁধি এবং প্রিয়াঙ্কা গাঁধিভাদ্রা -সহ কংগ্রেস ও ‘ইন্ডি’ জোটের শীর্ষ নেতাদের আটক করে দিল্লি পুলিশ।।

Tags: Abhisek Banarjeejournalist Sanmay BanerjeeKalighat TMCKolkataWestbengal
Previous Post

দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে গ্রামবাসীদের সহযোগিতায় ২৫ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ 

Next Post

এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা 

Next Post
এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা 

এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা 

No Result
View All Result

Recent Posts

  • দুর্গাপুরে বিজেপি নেতা খুনে অন্যতম অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার 
  • বেগতিক বুঝে দেশ ছেড়ে পালালেন মহম্মদ ইউনূস 
  • “গোকুল মিশন” : গোহত্যা বন্ধে শ্রীঘ্রই কঠোর বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার 
  • আসামের কাছাড়ে বাংলাদেশি মহিষ পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন বিএসএফ জওয়ান 
  • পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে চীন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.