• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“ব্যানার্জি ঘোরের মধ্যে আছেন, সব হারানোর যন্ত্রনা মেনে নিতে পারছেন না” : শমীক ভট্টাচার্য 

Eidin by Eidin
September 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“ব্যানার্জি ঘোরের মধ্যে আছেন, সব হারানোর যন্ত্রনা মেনে নিতে পারছেন না” : শমীক ভট্টাচার্য 
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ সেপ্টেম্বর : আজ বুধবার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনটি দাবি করেছেন ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার মধ্যে অন্যতম হল,এসআইআর-এ বাদ যাওয়া ৯২ লক্ষ নাম ফের ভোটার তালিকায় তোলা এবং সেই পুরনো লিস্টে ফের ভোট করা । যদিও শাসকদল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মনে করছেন যে,মমতা ব্যানার্জি ঘোরের মধ্যে আছেন এবং মুখ্যমন্ত্রীর কুর্শি থেকে শুরু করে দলীয় প্রতীক ও অর্থ হারানোর যন্ত্রনা কিছুতেই ভুলতে পারছেন না । 

আজ সন্ধ্যায় কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতার মন্তব্য প্রসঙ্গে শমীক বলেন,’উনি এখন একটা ঘরের মধ্যে আছেন । উনি মনে করছেন যে এখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী । উনি যে হেরে গেছেন, মানুষ চেয়ে ওনার দলকে প্রত্যাখ্যান করেছে, উনার যে এখন কোন নাম নেই-গোত্র নেই-ব্যাংক অ্যাকাউন্ট নেই-মাথার ওপরে ছাদ নেই, এটা উনি মেনে নিতে পারছেন না । মানা সম্ভবও নয় । কিভাবে তৃণমূল কংগ্রেস ১৫ বছর ধরে একচেটি আধিপত্য, প্রায় নবাবী শাসন চালিয়ে গেছে । সেখানে পরাজয়কে মানতে একটু কষ্ট হয় ।’ 

মমতা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারের যে দাবি তুলেছেন,সেই বিষয়ে শমীক বলেন,’উনি তো অনেক কিছুই দাবি করতে পারেন । উনি কখনো প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, কখনো মুখ্য নির্বাচনী আধিকারিক এর পদত্যাগ দাবি করেন । উনি কিভাবে ভোট করেছেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন কিভাবে করেছিলেন তা পশ্চিমবঙ্গের মানুষ জানে । ওনার বিধানসভা নির্বাচন,কর্পোরেশন নির্বাচন পঞ্চায়েতের নির্বাচনের পর ৫০ জনের বেশি মানুষকে খুন করা,২০০ এর বেশি বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষিতা করা, এগুলো পশ্চিমবঙ্গের মানুষ ভোলেনি । সেই জন্য একদম নাম নিশান মুছে দিয়েছে ।’ 

প্রসঙ্গত,’ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে যে,টার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে নির্বাচন কমিশনের তিনজন কমিশনারের মধ্যে দু’জন-সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী কিছু পদক্ষেপকে ‘অননুমোদিত’ ও ‘বেআইনি’ হিসেবে উল্লেখ করা করেছিলেন । এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত ডেটাবেস কেন্দ্রীয়করণের বিষয় এবং নতুন ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ‘ফর্ম ৬’-এ আনা পরিবর্তন নিয়েও সেখানে উদ্বেগের কথা জানানো হয়েছিল বলে দাবি করা হয়েছে । এনিয়ে বিজেপি বিরোধী দলগুলি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসরে নেমে পড়েছে৷ 

আজ বিকেলে ফেসবুক লাইভে এসে মমতা ব্যানার্জি বলেন,’নতুন করে জাগরণ হওয়া উচিত। আমরা স্বাধীনতা পেয়েও পরাধীন। এই জোর করে ভোট জিতে অত্যাচার চালাচ্ছে। ১৪ হাজার কেস দিয়েছে।’ তিনি বলেন,’আমার প্রথম দাবি, জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে। তাঁর যাঁরা মদতদাতা তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে ।’ তিনি আরও বলেছেন,’যে মানুষের নাম বাদ গেছে পুরনো লিস্ট ফেরাতে হবে। যে যে রাজ্য এস আই আর -এর নামে ইভিএমমেশিন ক্যাপচার করে জিতেছে, সেই রাজ্যগুলিতে আবার নতুন করে পুরনো লিস্টে ভোটের ব্যবস্থা করতে হবে।’। 

Previous Post

পুরনো তালিকায় নতুন করে ভোট করার দাবি তুললেন মমতা ব্যানার্জি 

Next Post

সন্দেহের বশে বধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

Next Post
সন্দেহের বশে বধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

সন্দেহের বশে বধূর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

No Result
View All Result

Recent Posts

  • পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটাতে গিয়ে ধরা অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ল জামাত ইসলামি নেতা, বেদম পিটিয়ে দিল ক্ষিপ্ত জনতা
  • নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা :  একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক স্তোত্রে উল্লেখ  করেছেন  আদি শঙ্করাচার্য
  • ভারতের মাথা হেঁট করে দিল মুম্বাইয়ের বিলাল কাজী, ব্রিটেনে  পড়াশোনা করতে গিয়ে ১৮০ জন  কিশোরীকে সোশ্যাল মিডিয়ায় যৌন নিপীড়নের অভিযোগ, ৩০ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত 
  • হোয়াটসঅ্যাপে পাকিস্তানি সুন্দরী গুপ্তচরের নগ্ন ছবির পরিবর্তে নিজের দেশের যুদ্ধ পরিকল্পনা ফাঁস করলেন বিমান বাহিনীর এক কর্মকর্তা 
  • ‘জিন’ তাড়ানোর নামে ১০ বছরের মেয়ের সঙ্গে কুকর্ম, গ্রেপ্তার মসজিদের খতিব ৪৭ বছরের রেজাউল বারী
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.